হোম > খেলা > ফুটবল

বাংলাদেশ-চীন ক্রীড়া উন্নয়নে উদ্যোগ

চীনের সানিয়ায় বৈঠকে ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস রিপোর্টার

২০ এপ্রিল শুরু হওয়া ‘৬ষ্ঠ এশিয়ান বিচ গেমস’-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার উদ্দেশ্যে চার দিনের সরকারি সফরে বর্তমানে চীনের সানিয়ায় অবস্থান করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সফরের প্রথম দিনেই ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয় হাইনান প্রদেশের ভাইস গভর্নর এইচ. ই. মিস ঝি জিং, পর্যটন ও ক্রীড়া দপ্তরের মহাপরিচালক মিস্টার চেন তিয়েজুন এবং সানিয়া সিটির ভাইস মেয়র মিস্টার ফ্যান ওয়েইঝেং-এর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এ বৈঠকে দুই দেশের মধ্যে ক্রীড়া কূটনীতি এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সার্ফিং, শুটিং, ভলিবল এবং টেবিল টেনিসের মতো খেলাগুলোতে কারিগরি সহযোগিতা সম্প্রসারণ করা নিয়ে আলোচনা হয়েছে।

দু্ই দেশের প্রতিনিধিরা উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করতে দক্ষ কোচ এবং আধুনিক প্রযুক্তি বিনিময়ের বিষয়ে একমত পোষণ করেছে। বাংলাদেশের ক্রীড়া খাতের প্রতিভা অন্বেষণে বিকেএসপি-সহ বিভিন্ন ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চতর বৃত্তির সুবিধা বৃদ্ধির বিষয়েও কার্যকর আলোচনা হয়েছে। বৈঠকে দুই দেশের ক্রীড়া উন্নয়নের পথনকশা তৈরিতে সমঝোতা স্মারক (MoU) ও দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একটি বিশেষ অর্জনের দিক হিসেবে চীনের প্রতিনিধিরা বাংলাদেশের ক্রিকেটীয় সাফল্যের প্রশংসা করেন এবং বাংলাদেশ থেকে অভিজ্ঞ ক্রিকেট কোচ নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া বৈঠকে তৃণমূল পর্যায়ে নারী খেলোয়াড়দের অংশগ্রহণ বৃদ্ধি এবং প্যারা স্পোর্টস বা বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী ২৩ এপ্রিল পর্যন্ত ক্রীড়া প্রতিমন্ত্রী সফরে থাকবেন। ক্রীড়া প্রতিমন্ত্রীর এই সফরটিকে বাংলাদেশ ও চীনের ক্রীড়া সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তপুর জোড়া গোলে সান মারিনোর বিপক্ষে জিতল বাংলাদেশ

যুদ্ধ আর অনিশ্চয়তা সঙ্গী ইরানের

বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা-লেজার

শিকড়ের টানে বিশ্বমঞ্চে ২৮৯ ফুটবলার

বিশ্বকাপ দেখাবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা

বাংলাদেশ-সান মারিনো মুখোমুখি আজ

স্পেনকে আটকে চমক দেখাল ইরাক

নিউ ইয়র্কের নিঃশ্বাস বলছে, বিশ্বকাপ আসছে

আফগানিস্তানকেও আটকে দিল বাংলাদেশের তরুণরা