হোম > খেলা > ফুটবল

শেষ মুহূর্তের গোলে লিভারপুলকে আটকাল টটেনহ্যাম

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত পুরো তিন পয়েন্ট পায়নি লিভারপুল। শেষ মুহূর্তে গোল হজম করে ঘরের মাঠ অ্যানফিল্ডে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ১–১ গোলে ড্র করেছে অলরেডরা।

রোববার (১৫ মার্চ) অনুষ্ঠিত ম্যাচে শুরুটা ছিল লিভারপুলের দাপটেই। ম্যাচের ১৮ মিনিটে দারুণ এক ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন দমিনিক সোবোসলাই। প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া তার শটটি টটেনহ্যাম গোলরক্ষকের হাতে লাগলেও শেষ পর্যন্ত জালে জড়িয়ে যায়।

এই গোলের মাধ্যমে প্রায় এক মাসের গোলখরা কাটান সোবোসলাই। চলতি মৌসুমে ফ্রি-কিক থেকে এটি তার পঞ্চম গোল, যা লিভারপুলের হয়ে এক মৌসুমে ফ্রি-কিকে করা লুইস সুয়ারেজের গোলসংখ্যার সমান।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা চালাতে থাকে টটেনহ্যাম। লিভারপুলের মাঠে একের পর এক আক্রমণ করলেও নির্ধারিত সময়ের প্রায় পুরোটা জুড়েই গোলের দেখা পায়নি দলটি।

তবে শেষ মুহূর্তে এসে বদলে যায় দৃশ্যপট। ম্যাচের শেষ মিনিটে ডি-বক্সের ভেতর সতীর্থের ছোট পাস পেয়ে নিখুঁত প্লেসিং শটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন। তার ওই গোলেই সমতায় ফেরে টটেনহ্যাম এবং নিশ্চিত হয় ১–১ গোলের ড্র।

এই ড্রয়ের ফলে প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে জয়হীন থাকল লিভারপুল। ৩০ ম্যাচে ১৪ জয় ও ৭ ড্র নিয়ে ৪৯ পয়েন্টে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে তারা। অন্যদিকে ৩০ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে অবস্থান করছে টটেনহ্যাম হটস্পার।

রাফিনিয়ার হ্যাটট্রিকে বড় জয়, শীর্ষস্থান আরও মজবুত বার্সেলোনার

দাপুটে জয়ে ম্যানসিটির আরও কাছে ম্যানইউ

দলে ফিরলেন বিশ্বনাথ, নতুন মুখ ইশাক

দূরপাল্লার গোলে আর্দা গুলের রেকর্ড

ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়ে সুরমা জোনের চ্যাম্পিয়ন মৌলভীবাজার

মেসি–ইয়ামালের লড়াই হচ্ছে না, বাতিল ফিনালিসিমা

ঢাকা ট্রেনিং ক্যাম্পের ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইরান, বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার দাবি

ওয়েস্ট হ্যামের সঙ্গে ড্র, শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়ল ম্যানসিটি

২০২৬ বিশ্বকাপ ঘিরে উদ্বেগ, ফিফাকে চিঠি মানবাধিকার সংগঠনগুলোর