হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপের মাঝেই চাঞ্চল্য, ইরান দলের হোটেলের সামনে মরদেহ উদ্ধার

স্পোর্টস ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে মেক্সিকোর টিজুয়ানায় অনুশীলন করছে ইরান জাতীয় ফুটবল দল। এরই মধ্যে দলটির টিম হোটেলের কাছ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ইরান দলের অবস্থান করা হোটেল এবং অনুশীলন ভেন্যু কালিয়েন্তে স্টেডিয়ামের কাছে একটি সুপারমার্কেটের পার্কিং এলাকায় কয়েক দিন ধরে একটি ধূসর রঙের টয়োটা এসইউভি পরিত্যক্ত অবস্থায় ছিল। শুক্রবার গাড়িটি থেকে তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গাড়ির ট্রাঙ্ক খুলে একটি কালো প্লাস্টিকের ব্যাগে মোড়ানো মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে মরদেহে সহিংসতা ও শারীরিক আঘাতের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, টিজুয়ানা প্রসিকিউটর অফিসের নির্দেশনায় বিশেষ ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি পরীক্ষা করে। প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

তবে ঘটনাটির সঙ্গে ইরান জাতীয় ফুটবল দলের কোনো ধরনের সম্পৃক্ততার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশ এটিকে পৃথক একটি অপরাধমূলক ঘটনা হিসেবে তদন্ত করছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার কারণে শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রে প্রস্তুতি ক্যাম্প করার পরিকল্পনা বাতিল করে ইরান। পরে তারা সীমান্তবর্তী মেক্সিকান শহর টিজুয়ানাকে বিশ্বকাপের বেস ক্যাম্প হিসেবে বেছে নেয়। বর্তমানে সেখানেই অনুশীলন করছে দলটি।

ঐতিহ্যের সোনালি আলো আর স্বপ্নের মরু-হাওয়ার দ্বৈরথ

প্যারাগুয়েকে উড়িয়ে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

বিশ্বকাপে ভিসার দেয়াল, এবার ঘানার সহ-অধিনায়ককে ঢুকতে দিল না কানাডা!

আজতেকার অশ্রুভেজা রাতে হিমেনেজের প্রত্যাবর্তন

আজ মুখোমুখি কানাডা ও বসনিয়া

২৫ পাসের অনবদ্য গোলে প্রত্যাবর্তনীয় জয় দক্ষিণ কোরিয়ার

ইরানের কড়া হুঁশিয়ারি, ‘অননুমোদিত’ পতাকা বা স্লোগান উঠলেই ম্যাচ বন্ধ!

৯৬ বছর পর বিশ্বমঞ্চে মুখোমুখি যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে

বিশ্বকাপে ৯৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন মোরা

তিন লাল কার্ডের ম্যাচ দিয়ে শুরু বিশ্বকাপ