হোম > খেলা > ফুটবল

গোল মিসের ম্যাচে বাংলাদেশের জয়

সাফ নারী চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার

শুরুটা হয়েছিল দারুণভাবে, তবে শেষ পর্যন্ত জয় পেতে বেশ লড়াই করতে হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলকে। সাফ নারী চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পিটার বাটলারের শিষ্যরা। ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয় পেলেও প্রত্যাশার চেয়ে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে টানা দুইবারের চ্যাম্পিয়নদের।

এর আগে মালদ্বীপ নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১১-০ গোলে হেরেছিল। তাই বাংলাদেশের জন্য সহজ জয়ই প্রত্যাশা ছিল। কিন্তু মাঠের লড়াইয়ে মালদ্বীপ বেশ কয়েকবার চাপে ফেলে দেয় বাংলাদেশের রক্ষণভাগকে।

ম্যাচের প্রথম মিনিটেই সুইডেনপ্রবাসী আনিকা সিদ্দিকীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ৩৪ মিনিটে উমহেলা মারমা ব্যবধান দ্বিগুণ করলে ম্যাচ একপেশে হওয়ার ইঙ্গিত মিলছিল। তবে পিটার বাটলারের হাই-লাইন ডিফেন্সের সুযোগ নিয়ে প্রথমার্ধেই এক গোল শোধ করে মালদ্বীপ। নুরা বাংলাদেশের রক্ষণ পেরিয়ে গোলরক্ষক মিলির মাথার ওপর দিয়ে শট নিয়ে বল জালে পাঠান।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে আবারও বাংলাদেশের রক্ষণভাগকে ভোগায় মালদ্বীপ। ফাজলার শট ঠিকভাবে নিয়ন্ত্রণে নিতে পারেননি গোলরক্ষক মিলি, তাতেই সমতায় ফেরে দ্বীপরাষ্ট্রটি।

তবে ছয় মিনিট পরই আবার লিড ফিরে পায় বাংলাদেশ। মালদ্বীপের গোলরক্ষকের ভুলে হাত ফসকে যাওয়া বলে সুরভি আক্তার প্রীতি বল জালে জড়ান। এরপর ইনজুরি সময়ে ঋতুপর্ণা চাকমার কর্নার থেকে কোহাতি কিসকুর গোলে নিশ্চিত হয় বাংলাদেশের জয়।

এই জয়ে বাংলাদেশ ও ভারত দুই দলই এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। আগামী ৩১ মে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচেই নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন। ম্যাচ ড্র হলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ভারত গ্রুপসেরা হবে।

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা