হোম > খেলা > ফুটবল

রবি আজিয়াটা চ্যাম্পিয়ন

অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল

স্পোর্টস রিপোর্টার

অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে রবি আজিয়াটা পিএলসি। এবারের আসরে ২০টি শীর্ষস্থানীয় মাল্টিন্যাশনাল ও কর্পোরেট প্রতিষ্ঠান অংশ নেয়। ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) ব্যানারে নাটমেগ আয়োজিত এই টুর্নামেন্টটি টিমওয়ার্ক, স্পোর্টসম্যানশিপ এবং বাংলাদেশের কর্পোরেট ফুটবলের ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে।

গত শুক্রবার দিনের শুরুতে প্লেট ফাইনালে মুখোমুখি হয় শেভরন বাংলাদেশ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হয়। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হয়ে গোল করেন তুর্য এবং শেভরন বাংলাদেশের হয়ে গোল করেন আশিক। পরে ম্যাচটি গড়ায় নাটকীয় টাইব্রেকারে। সেখানে জয় পেয়ে প্লেট শিরোপা অর্জন করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ম্যাচসেরা হন তুর্য।

এরপর কাপ ফাইনালে রবি আজিয়াটা পিএলসি ও ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশ মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ ফাইনালে দুদলই রক্ষণাত্মক ছিল। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ার পর এই ম্যাচের ভাগ্যও নির্ধারিত হয় টাইব্রেকারে। টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন হয় রবি আজিয়াটা। রবির শাকিব প্লেয়ার অব দ্য ম্যাচ হন। টুর্নামেন্টে শাহীনুর সর্বোচ্চ ১০ গোল করেন। তবে একই দলের সৈকত ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে জিতে নেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কার। এছাড়াও রবির গোলরক্ষক মুসাব্বির সেরা গোলরক্ষক নির্বাচিত হন। লাফার্জ হোলসিম বাংলাদেশ অর্জন করে ফেয়ার প্লে ট্রফি।

ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম এইচ এম ফাইরোজ, পরিচালক, এফআইসিসিআই; টিআইএম নুরুল কবির, নির্বাহী পরিচালক, এফআইসিসিআই; শাহেদ আলম, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার, রবি আজিয়াটা পিএলসি; মোঃ জুবায়েদ উল ইসলাম, মার্কেটিং ডিরেক্টর, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড; সাব্বির ফেরদৌস, ডিরেক্টর, ব্যাকপেজ পিআর; মাজহারুল কবির, ইন-চার্জ, সেলস, নভোএয়ার; এবং মাহবুব আলম, ম্যানেজিং ডিরেক্টর, নাটমেগ।

এই টুর্নামেন্টে টাইটেল স্পনসর হিসেবে ছিল অ্যাক্সেনটেক, কো-স্পনসর হিসেবে সিঙ্গার-বেকো, বেভারেজ পার্টনার হিসেবে স্প্রাইট মিন্ট, পিআর পার্টনার হিসেবে ব্যাকপেজ পিআর এবং এয়ারলাইন পার্টনার হিসেবে নভোএয়ার।

এএফএ প্রধান তাপিয়ার বিরুদ্ধে তদন্তে এফবিআই

টিভির পর্দায় ফ্রান্স-মরক্কোর বিশ্বকাপ ম্যাচসহ ক্রিকেট রোমাঞ্চ

কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে ইয়ঙ্গি

টিভির পর্দায় আর্জেন্টিনা-মিসরের বিশ্বকাপ ম্যাচসহ থাকছে আরো অনেক খেলা

টিভির পর্দায় পর্তুগাল-স্পেনের বিশ্বকাপ ম্যাচসহ বাংলাদেশের ক্রিকেট খেলা

টিভির পর্দায় ব্রাজিল-নরওয়ের বিশ্বকাপ ম্যাচসহ থাকছে আরো অনেক খেলা

টিভির পর্দায় প্যারাগুয়ে-ফ্রান্স বিশ্বকাপ ম্যাচসহ আরও যত খেলা

ম্যাচটি ছিল অদ্ভুত আর পাগলাটে: রোনালদো

গোলের রাজা, সংকটের ত্রাতা