হোম > খেলা > ফুটবল

সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বাফুফে

নতুন ফুটবল কোচ নিয়োগ

স্পোর্টস রিপোর্টার

আজ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচের নাম ঘোষণার কথা বাফুফের। সবকিছু যাচাই-বাছাই শেষে হামজা-শমিতদের নতুন কোচের দায়িত্ব নিতে ক্রিস কোলম্যান, রোজারিও মিকেল ও বার্নড স্টর্ক এগিয়ে আছেন।

এর মধ্যে ওয়েলসের সাবেক কোলম্যান কিংবা ব্রাজিলের মিকেলকে পেতে অনেক বেশি পারিশ্রমিক গুনতে হবে ফুটবল ফেডারেশনকে। তবে জার্মান কোচ স্টর্কের ক্ষেত্রে বেশি ব্যয় হবে না। এক্ষেত্রে কোন কোচ নিয়োগ দেওয়া হবে, সেজন্য সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বাফুফে।

জানা যায়, কোচ নিয়োগের ব্যাপারে গতকাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে বৈঠক করার কথা ছিল বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের। তবে ওই বৈঠক পিছিয়ে তা আজ নির্ধারণ করা হয়েছে।

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পরই নতুন ফুটবল কোচের বিষয়ে ঘোষণা দেবেন তাবিথ আউয়াল। কোচ নিয়োগের ক্ষেত্রে ক্রীড়া মন্ত্রণালয় বাফুফেকে আর্থিক সহায়তা দিলে ওয়েলসের কোচ কোলম্যানকে দায়িত্ব দিতে পারে ফুটবল ফেডারেশন। তা না হলে বিকল্প চিন্তা করতে হবে বাফুফেকে।

ডিজিটাল দাসত্ব: ২১ শতকের নতুন ঔপনিবেশিকতা

নিরাপত্তাহীনতায় মানুষ পুলিশ ব্যস্ত গুজব রোধে

ফেনীতে রাতে বিরোধীদলীয় নেতাকর্মীদের বাড়িতে ককটেল বিস্ফোরণ

মাদকের ছোবল: আর কবে হুঁশ হবে

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

আয়বৈষম্য কমছে না কেন

প্রতিরক্ষা অবহেলায় স্বাধীনতা বিপন্ন হওয়ার ঝুঁকি

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু