হোম > খেলা > ফুটবল

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় লুকাকুর

স্পোর্টস ডেস্ক

১৬ বছরের দীর্ঘ পথচলা। চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরোতে অংশগ্রহণ আর জাতীয় দলের হয়ে ৯৪ গোল। বেলজিয়ামের জার্সিতে আর মাঠে নামবেন না রোমেলু লুকাকু। আজ সোমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকারের বিদায়ে শেষ হলো বেলজিয়াম ফুটবলের অন্যতম সফল এক অধ্যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন লুকাকু। ২০১০ সালের ৩ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে বেলজিয়ামের জার্সিতে অভিষেক হয়েছিল তাঁর। যদিও অভিষেক ম্যাচটি সুখকর ছিল না, ১-০ গোলে হেরেছিল বেলজিয়াম। তবে কয়েক মাস পর রাশিয়ার বিপক্ষে জোড়া গোল করে আন্তর্জাতিক অঙ্গনে নিজের গোলযাত্রা শুরু করেন তিনি।

এরপর একে একে পেরিয়েছেন অনেক মাইলফলক। বেলজিয়ামের হয়ে খেলেছেন ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬ বিশ্বকাপ। পাশাপাশি ২০১৬, ২০২০ ও ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও ছিলেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের তৃতীয় স্থান অর্জনের পথেও বড় অবদান ছিল তাঁর।

অবসরের বার্তায় সতীর্থ, কোচ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লুকাকু। নিজের ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারকে আবেগে ভরা এক যাত্রা হিসেবে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘গত ১৬ বছরে জাতীয় দলের জন্য নিজের সবটুকু দিয়েছি। সব ধরনের আবেগের মধ্য দিয়ে গিয়েছি।’

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা