হোম > খেলা > ফুটবল

ভিয়েতনাম ম্যাচে সমীকরণ মেলাতে চায় বাংলাদেশ

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ

স্পোর্টস রিপোর্টার

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম। থাইল্যান্ডের ননথাবুরি প্রভিন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় দুদলের ম্যাচটি শুরু হবে। টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে খেলার জন্য ভিয়েতনাম ম্যাচেই সমীকরণ মেলাতে চায় বাংলাদেশের মেয়েরা। এ নিয়ে গ্রুপ পর্বে দুই ম্যাচ প্রতিটিতেই হেরেছে তারা।

‘এ’ গ্রুপে বাংলাদেশ ও ভিয়েতনাম এখনো কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। আজ ভিয়েতনাম ম্যাচ জিততে পারলে পরের রাউন্ডে খেলার সুযোগ পেতে পারে বাংলাদেশ। কেননা টুর্নামেন্টের তিন গ্রুপের তৃতীয় হওয়ার সেরা দুটি দল কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবে।

ভিয়েতনাম ম্যাচের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের সহকারী কোচ আবুল হোসেন বলেন, ‘আমরা খেলোয়াড়দের বোঝাতে সক্ষম হয়েছি যে, আগামী ম্যাচে আমাদের সেরাটা দিতে হবে; সবাই চেষ্টা করব, নিজেদের সেরাটা দেওয়ার। মেয়েদের নিয়ে আমরা কোচেরা সবসময় আত্মবিশ্বাসী। মেয়েরাও আত্মবিশ্বাসী। কারণ, ম্যাচ বাই ম্যাচ ভালো করেছে তারা। আমরা দুইটা ম্যাচ হেরেছি; কিন্তু তারা চেষ্টা করেছে সেরাটা দেওয়ার। আগামীকাল (আজ) জিতে পরের ধাপে যাওয়ার একটা সম্ভাবনা আমাদের আছে। মেয়েরা উদ্বুদ্ধ যে, তারা ম্যাচটা জিতবেই।’

তিনি আরো বলেন, ‘খেলোয়াড়দের মধ্যে বাড়তি কোনো চাপ নেই। আমরা বলেছি, তাদের সেরাটা দেওয়ার জন্য। শুধু এতটুকুই। জিততেই হবে-এমন কোনো বাড়তি চাপ দিচ্ছি না। বলেছি, তোমরা যদি স্বাভাবিক খেলা খেলো, সেরাটা দিয়ে খেলতে পার, তাহলে ম্যাচে আমরা জিতব।’ ফরোয়ার্ড সুরভি আকন্দ প্রীতি বলেছেন, প্রস্তুতিতে ফিনিশিং নিয়ে কাজ করেছেন তারা। তিনি বলেন, ‘এই ম্যাচে আমরা জেতার চেষ্টা করব। কোচ যেভাবে বলবেন, সেভাবেই খেলব। তো আমাদের সবার প্রত্যাশা, দেশবাসী আমাদেরকে সমর্থন করবে আমরা যেন ভালো খেলতে পারি।’

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে শিরোপার সমীকরণ

কেইনকে হাতছানি দিচ্ছে ‘ইউরোপিয়ান গোল্ডেন বুট’

এক শর্তেই বিশ্বকাপ খেলবে ইরান

সাফ জয়ীদের সংবর্ধনা ও পুরস্কার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আফকন ফাইনাল ঘিরে নতুন বিতর্ক, সেনেগালের বিরুদ্ধে ডোপিং টেস্ট এড়ানোর অভিযোগ

আর্সেনালের বিদায়, চেলসির গোল উৎসব

নিজের নামে স্ট্যান্ডের সামনে মেসির গোল, মিয়ামির ড্র

সাফ জয়ের আনন্দের মাঝেই অর্থ পুরস্কার পেল অনূর্ধ্ব-২০ দল

ফুটবলকে বিদায় ব্রাজিলিয়ান তারকা অস্কারের

অ্যাতলেটিকোকে হারিয়ে শিরোপা দৌড়ে বড় ব্যবধানে এগিয়ে বার্সেলোনা