হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের টিকিট কাটল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার মানেই বাড়তি উন্মাদনা। হোক সেটা সিনিয়র বা বয়সভিত্তিক দলের ম্যাচ। আজ শনিবার লাতিন আমেরিকার অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপেও মিলল তার প্রমাণ। মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনার যুবাদের ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিলের যুবারা হয়েছেন সংবাদের শিরোনাম।

এ জয়ের মধ্যদিয়ে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে সেলেসাওরা। মাঠের লড়াইয়ের চিরশত্রুরা হাসি নিয়ে মাঠ ছাড়লেও বিশ্বকাপের টিকিট কাটার প্রথম সুযোগ হাতছাড়া করেছে আর্জেন্টিনা। ব্রাজিলের কাছে হার মেনে ৬ পয়েন্টের সংগ্রহ করে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। তাদের পরে রয়েছে ভেনিজুয়েলা ও বলিভিয়া (৪ পয়েন্ট) ও পেরু (০)।

গ্রুপপর্বের শেষ ম্যাচে বলিভিয়াকে হারাতে পারলে আর্জেন্টিনা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল এবং বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলবে। ম্যাচটি মাঠে গড়াবে আজ রোববার রাত ২টায়।

যুদ্ধ আর অনিশ্চয়তা সঙ্গী ইরানের

বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা-লেজার

শিকড়ের টানে বিশ্বমঞ্চে ২৮৯ ফুটবলার

বিশ্বকাপ দেখাবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা

বাংলাদেশ-সান মারিনো মুখোমুখি আজ

স্পেনকে আটকে চমক দেখাল ইরাক

নিউ ইয়র্কের নিঃশ্বাস বলছে, বিশ্বকাপ আসছে

আফগানিস্তানকেও আটকে দিল বাংলাদেশের তরুণরা

ফ্রান্সকে হারিয়ে শক্তির জানান দিলো আইভরি কোস্ট