হোম > খেলা > ফুটবল

আরো অর্ধ-যুগ রিয়ালে ভিনিসিয়াস

চুক্তি নবায়ন

স্পোর্টস ডেস্ক

ভিনিসিয়াস জুনিয়র

সব জল্পনা-কল্পনার অবসান ঘটল, রিয়াল মাদ্রিদেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। এক দুই বছর নয়, রিয়ালের সঙ্গে আরো ছয় বছর অর্থাৎ অর্ধ যুগ থাকবেন এই ব্রাজিলীয় তারকা ফরোয়ার্ড। নতুন চুক্তি অনুযায়ী ২০৩২ সাল পর্যন্ত রিয়ালের জার্সি গায়ে খেলবেন তিনি। গত বৃহস্পতিবার ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ভিনিসিয়াস চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত বার্নাব্যুতেই থাকবেন ভিনি। নতুন চুক্তি হওয়ার আগে তার সঙ্গে রিয়ালের চুক্তির মেয়াদ ছিল বাকি ছিল মাত্র ১২ মাস। ভিনিসিয়াসকে দলে ভেড়াতে চেয়েছিল ইংলিশ লিগের ক্লাব আর্সেনাল। তখন রিয়ালের সঙ্গে তার আলোচনা চলছি। অবশেষে নিজের স্বপ্নের ক্লাবে দীর্ঘ মেয়াদে থাকার সিদ্ধান্ত নিলেন ভিনিসিয়াস। ২০১৮ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন তিনি। তিন বছর আগেও একবার তার চুক্তি নবায়ন হয়েছিল। এ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে রিয়ালের হয়ে ৩৭৫টি ম্যাচ খেলেছেন এই ব্রাজিলিয়ান। গোল করেছেন ১২৮টি। লস ব্লাঙ্কোসদের হয়ে দুটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগা ও একটি কোপা দেল রে শিরোপা জিতেছেন ভিনিসিয়াস।

জয়শূন্য, গোলশূন্য ফুটবল দল

মিয়ানমারের সঙ্গে ড্র করে বিদায় নিল বাংলাদেশের মেয়েরা

মেসি গোল পেলেও জয়ের দেখা নেই মিয়ামির

মেসির শেষ ম্যাচ দেখতে মনুমেন্তালে থাকছেন ডি মারিয়া

বোর্নমাউথের মাঠে লিভারপুলের স্বস্তির জয়

গোলবন্যার ম্যাচে সান্ডারল্যান্ডকে হারিয়ে অপরাজিত সিটি

মেয়েদের টিকে থাকার শেষ লড়াই, প্রতিপক্ষ আজ মিয়ানমার

হারের বৃত্তেই আটকে রইল রিয়াল

মেসিকে রাজকীয় বিদায় দেবে বার্সেলোনা

মার্তিনেজের জোড়ায় রোমার মাঠে হার এড়াল ইন্টার