হোম > খেলা > ফুটবল

লাজি সেল্টিক ফিলিস্তিনের স্বপ্ন ও সংহতির প্রতীক

স্পোর্টস ডেস্ক

একটি ছোট ফুটবল প্রকল্প থেকে যাত্রা শুরু করে এক দশকের ব্যবধানে ‘লাজি সেল্টিক’ হয়ে উঠেছে ফিলিস্তিনিদের অধিকার ও আন্তর্জাতিক সংহতির এক অনন্য প্রতীক। অধিকৃত পশ্চিম তীরের এক শরণার্থী শিবিরে গড়ে ওঠা তৃণমূল পর্যায়ের এই ফুটবল ক্লাবটির ১০ বছর পূর্তি সম্প্রতি উদযাপিত হয়েছে পূর্ব লন্ডনে।

অনুষ্ঠানে সমবেত দুই শতাধিক মানুষের পরনে ছিল লাজি সেল্টিকের জার্সি ও ফিলিস্তিনের পতাকা। ফরাসি ফুটবল কিংবদন্তি এরিক কাঁতোনা থেকে শুরু করে হলিউড অভিনেত্রী হান্না আইনবাইন্ডারের মতো খ্যাতনামা ব্যক্তিরাও এ ক্লাবের জার্সি পরে সংহতি জানিয়েছেন।

তবে লাজি সেল্টিক কেবল একটি ফুটবল দল কিংবা জার্সির মধ্যে সীমাবদ্ধ নয়। এটি ফিলিস্তিনি তরুণদের বিকাশ, পারস্পরিক সামাজিক মেলবন্ধন তৈরি এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মানুষের কাছে ফিলিস্তিনের স্বাধীন সত্তার বার্তা পৌঁছানোর একটি শক্তিশালী মাধ্যমে পরিণত হয়েছে। প্রতিকূলতার মধ্যেও খেলাধুলার শক্তিতে বেঁচে থাকার স্বপ্ন জিইয়ে রাখার প্রেরণা জোগাচ্ছে এই ক্লাব।

‘পেলের সামনে মেসিও নগণ্য’

ভিনির নিষেধাজ্ঞা নিয়ে ক্ষুব্ধ মরিনিও

মিলান ডার্বিসহ সাত ম্যাচে নেই লাউতারো

ছোট পর্দায় ইউরোপা লিগের যত ম্যাচ

মেসি-ডি পল জুটিতে প্লে-অফে মিয়ামি

ইতিহাদে ম্যানসিটির দুর্গ ভাঙল পিএসজি

সাত মিনিটের প্রত্যাবর্তনে রোমাকে হারাল রিয়াল

মেসিকে ছাড়িয়ে কেইনের নতুন কীর্তি, সামনে তিন কিংবদন্তি

রোমাঞ্চ-মহারণের অপেক্ষায় ইউরোপ

আর্সেনালের সাত মিনিটের ঝড়ে উড়ে গেল লিলে