হোম > খেলা > ফুটবল

ফোর্বসের ধনী অ্যাথলেট তালিকায় আবারও শীর্ষে রোনালদো

স্পোর্টস ডেস্ক

বয়স ৪১ ছুঁইছুঁই। তবু মাঠে যেমন থামছেন না, তেমনি আয়ের হিসাবেও এখনো বিশ্বের ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে বড় নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। ফোর্বসের প্রকাশিত সর্বশেষ তালিকায় টানা চতুর্থবার এবং সবমিলিয়ে ষষ্ঠবার সর্বোচ্চ আয় করা অ্যাথলেট হয়েছেন পর্তুগিজ মহাতারকা।

গত এক বছরে সৌদি ক্লাব আল-নাসরের এই ফরোয়ার্ড আয় করেছেন ৩০০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৬৮৮ কোটি টাকার বেশি। মাঠ থেকে তার আয় ২২৫ মিলিয়ন ডলার, আর বাকি ৬৫ মিলিয়ন এসেছে বিজ্ঞাপন, স্পন্সরশিপ ও বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম থেকে।

তবে এবারের তালিকার সবচেয়ে বড় চমক মেক্সিকান বক্সার কানেলো আলভারেজ। লিওনেল মেসিকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। ২০২৫ সালে কানেলোর মোট আয় ১৭০ মিলিয়ন ডলার। যদিও পারফরম্যান্সের বিচারে বছরটা খুব একটা সফল ছিল না তার। টেরেন্স ক্রফোর্ডের কাছে হেরে হারিয়েছেন সুপার মিডলওয়েট চ্যাম্পিয়নশিপও।

অন্যদিকে তালিকার তিন নম্বরে থাকা লিওনেল মেসির আয় ১৪০ মিলিয়ন ডলার। ইন্টার মায়ামির আর্জেন্টাইন অধিনায়ক মাঠে খেলেই আয় করেছেন ৭০ মিলিয়ন ডলার। সমপরিমাণ অর্থ এসেছে মাঠের বাইরের ব্যবসায়িক কার্যক্রম থেকে।

কানেলোর উত্থান নিয়ে ক্রীড়াঙ্গনে বেশ আলোচনা তৈরি হয়েছে। কনুইয়ের অস্ত্রোপচারের পর দীর্ঘদিন রিংয়ের বাইরে থাকলেও সেপ্টেম্বরে সৌদি আরবে আবারও লড়াইয়ে ফেরার কথা রয়েছে তার।

ফোর্বসের তালিকায় থাকা আরেক আলোচিত নাম জ্যাক পল। ৭০ মিলিয়ন ডলার আয় নিয়ে তিনি আছেন ২৩ নম্বরে। গত বছর অ্যান্থনি জশুয়ার কাছে নকআউটে হারার পর থেকে রিংয়ের বাইরে রয়েছেন এই মার্কিন তারকা।

শীর্ষ দশ ধনী অ্যাথলেটের তালিকায় আরও জায়গা পেয়েছেন এনবিএ কিংবদন্তি লেব্রন জেমস, বেসবল তারকা শোহেই ওহতানি, স্টিফেন কারি, গলফার জন রাম, করিম বেনজেমা, কেভিন ডুরান্ট এবং ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টন।

সব মিলিয়ে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বৈশ্বিক জনপ্রিয়তা ও ব্র্যান্ড ভ্যালুতেও যে রোনালদো এখনো অনন্য উচ্চতায়, ফোর্বসের নতুন তালিকা যেন আবারও সেটাই মনে করিয়ে দিল।

স্বর্ণ চোরাচালানের নিরাপদ করিডোর শাহজালাল

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক: রাষ্ট্রপতি

স্বৈরাচারবিরোধী আন্দোলনে বীরের মতো লড়াই করেছে তারুণ্য শক্তি

১৮ বছর আগের যে মামলায় গ্রেপ্তার হলেন বিদিশা

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা

১৪১ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রীসহ ২৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

কোচিং-টিউশন বাণিজ্য ঠেকাতে আইডিয়ালে বড় রদবদল

নাহিদদের কার্যালয়ে ডা. শফিক, দিলেন ঐক্যের বার্তা

জোন্স জটিলতা ও বাফুফের 'যন্ত্রণা' বাড়াচ্ছেন