হোম > খেলা > ফুটবল

ফুটবলে কোনো কিছুই অসম্ভব নয়: জামাল

আসিয়ান কাপ: শেষ ম্যাচে প্রতিপক্ষ ইন্দোনেশিয়া

স্পোর্টস রিপোর্টার

আগামীকাল ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া। টুর্নামেন্টে দুই ম্যাচ খেলে একটিতেও হারেনি তারা। সিঙ্গাপুরকে ২-০ গোলে হারানোর পর মালয়েশিয়ার বিপক্ষে গোলশূণ্য ড্র করে দলটি। ফিফা র‌্যাংকিংয়েও বাংলাদেশের চেয়ে ৬৩ ধাপ এগিয়ে ইন্দোনেশিয়া। ঘরের মাঠ, পরিচিত দর্শক আর কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশের বিপক্ষে আধিপত্য বিস্তার করতে চাইবে তারা। অন্যদিকে, গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ আর সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। সব মিলে ইন্দোনেশিয়া ম্যাচটি বাংলাদেশের জন্য কঠিন এক পরীক্ষার হতে যাচ্ছে। এটি মানছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াও। তিনি বলেন, ‘ইন্দোনেশিয়া, ওরা অনেক আধিপাত্য বিস্তার করবে। তবে আমাদের কিছু পরিকল্পনা আছে, কোচের সঙ্গে আলাপ-আলোচনা হবে যে, কি কি করা যায়।’

সেটপিসে শক্তিশালী ইন্দোনেশিয়া। তাদের ভালো মানের দুজন স্ট্রাইকার আছেন। তারা বাংলাদেশের রক্ষণভাগের জন্য বড় আতঙ্কের কারণ হতে পারেন। তবে ইন্দোনেশিয়ার শক্তির দিক আর দুর্বলতা- উভয় জানা জামালের। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘কালকে আরো বেশি সতর্ক থাকতে হবে আমাদের।’ ইন্দোনেশিয়া শক্তিশালী প্রতিপক্ষ হলেও জয়েই চোখ রাখছেন জামাল। তিনি বলেন, ‘ফুটবলে কোনো কিছুই অসম্ভব নয়। আশা করি, আমরা ভালো পারফরম্যান্স করব। ম্যাচেটিতে জিতলে কিংবা ড্র করলে ভালো হবে।’

ইয়ামাল ম্যাজিকে ক্রোয়েশিয়াকে ধসিয়ে দিল স্পেন

ছয় গোলের থ্রিলারে ব্রাজিলের জয়

ফিলিপাইনসের বিপক্ষে পাকিস্তানের চমক

ইন্দোনেশিয়া ম্যাচে ভালো কিছু হবে: সোহেল রানা

স্কুল পর্যায়ে ফুটবলের প্রসারে ক্রীড়া মন্ত্রণালয়-ফিফার যৌথ উদ্যোগ

‘প্রথম’ জয়ের দেখা পেল মানচিনির ইতালি

জিদানের ফ্রান্সকে জেতালেন ওলিসে

ছোট পর্দায় বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের সঙ্গে থাকছে নেশন্স লিগের যত খেলা

আমাদের নিখুঁত স্ট্রাইকার নেই: ডুলি

সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ