হোম > খেলা > ফুটবল

কিংস অ্যারেনায় খেলতে চায় না মোহামেডান

স্পোর্টস রিপোর্টার

আগামী ১৯ মে ফেডারেশন কাপের ফাইনালের সূচি রয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনায়। শিরোপা নির্ধারণী ম্যাচে মোহামেডান ও বসুন্ধরা কিংস মুখোমুখি হবে। কিন্তু আসন্ন ফাইনাল কিংস অ্যারেনায় খেলতে চায় না মোহামেডান।

ফাইনালের ভেন্যু পরিবর্তনের ব্যাপারে বাফুফেকে চিঠি দিয়েছে ক্লাবটি। মোহামেডান ক্লাবের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব বলেছেন, ‘আমরা ফাইনালে ভেন্যু পরিবর্তন চাই। কিংস অ্যারেনার পরিবর্তে নিরপেক্ষ ভেন্যুতে ফাইনাল ম্যাচ আয়োজনের দাবি জানিয়েছি।’

লটারির মাধ্যমে ফেডারেশন কাপের ফাইনালের ভেন্যু নির্ধারণ করা হয়েছে। এখন ভেন্যু পরিবর্তনের দাবির কারণ ব্যাখ্যা করে নকীব বলেন, ‘টুর্নামেন্ট দুই ভেন্যুতে হলেও লিগ গাজীপুর, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জে হচ্ছে। ওই তিন ভেন্যুর যেকোনো একটিতে ফাইনাল হোক, যা দুই দলের জন্যই নিরপেক্ষ থাকবে।’

তেহরানে যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী

ছিনতাইয়ের ২৪ ঘণ্টার মধ্যেই কোটি টাকার চুল উদ্ধার, গ্রেপ্তার ২

মুসলিম বিশ্বের ইতিহাস ক্যালেন্ডার

ফিলিস্তিনে আন্তর্জাতিক সুরক্ষা বাহিনী মোতায়েনের আহ্বান আলবানিজের

কৃত্রিম বুদ্ধিমত্তার নকশায় নতুন ভাইরাস

বগুড়ায় পূর্বশত্রুতার জেরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

অনলাইনে হানি ট্র্যাপ

গাজায় শিশুদের ঘুড়ি ওড়ানো নিয়ে ইসরাইলের হুমকি

নবীজীবনচর্চায় নতুন আলো

নতুন উত্তেজনার কেন্দ্রে পানামা খাল, উসকে দিচ্ছে পরাশক্তিগুলোর বিরোধ