হোম > খেলা > ফুটবল

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

স্পোর্টস রিপোর্টার

এ নিয়ে দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বিদায় নিল ভুটান। এর আগে ২০০৮ সালের আসরে সেমিফাইনালে ভারতের কাছেই হেরেছিল তারা। ১৮ বছর পর আবার সাফের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ধরাশায়ী হয়েছে ভুটান। ফাইনালে উঠতে না পারলেও দলের পারফরম্যান্সে বেশ খুশি ভুটান কোচ ড্যানি ফিলিপস। ম্যাচশেষে এই কোচ জানালেন, যোগ্য দল হিসেবেই জিতেছে ভারত। প্রথমার্ধে ভালো খেলেনি তার দল। তবে বিরতির পর ভারতকে অস্থিরতার মধ্যে ফেলে দেয় ভুটানিজরা। সব মিলে দল খারাপ খেলেনি। ফিলিপস বলেন, ‘ছেলেরা অনেক দিন ধরে ফুটবল খেলে না। তাই তারা যে এই পর্যন্ত খেলেছে, তাতে আমি খুশি। তারা সেরাটা দিয়েই চেষ্টা করেছে। তাদের জন্য এটি ছিল দারুণ অভিজ্ঞতার। তারা যেভাবে খেলেছে, সুযোগ তৈরি করেছে, তাতে আমি গর্বিত।’

ম্যাচের শেষ দিকে গোলের বেশ কিছু সহজ সুযোগ মিস হয়েছে ভুটানের। তা না হলে ভারতের বিপক্ষে ম্যাচের চিত্রনাট্য ভিন্ন হতে পারত। কোচ ফিলিপস বলেন, ‘আমরা দ্বিতীয়ার্ধে কিছু সুযোগ তৈরি করেছি। আমরা ভালো খেলেছি। আধিপত্য বিস্তার করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত গোল করতে পারিনি আমরা। কিছু সময় বিশ্বের সেরা দলও গোল করতে পারে না। তবে ছেলেদের নিয়ে আমি গর্বিত।’ তরুণ দল নিয়ে সাফ খেলেছে ভুটান। ১৮ বছর আগে ভারতের কাছে টুর্নামেন্টের সেমিফাইনাল হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু আবারও হারের স্বাদ পেয়েছে তারা। ভুটান কোচ ফিলিপস বলেন, ‘আমরা তাদের (ভারতকে) আটকে রাখতে চেয়েছিলাম। তারা পূর্ণ শক্তির দল ছিল না। তবে পুরো দল নিয়ে খেলেছি। তবে আমাদের দলে ১৬ ও ১৮ বছর বয়সি ফুটবলার ছিল। তাই আমি মনে করি, খেলোয়াড়ের পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। এই খেলোয়াড়দের ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি।’

প্রথমবারে ভারত-ভুটান ম্যাচ দিয়ে ভিএআর প্রযুক্তির ব্যবহার শুরু করল সাফ। এই ম্যাচে ভিএআরের মাধ্যমে রেফারির দুটি সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। আর সেই দুটি সিদ্ধান্তই ভুটানের পক্ষে গেছে। ভিএআর প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে কোচ ফিলিপসের মন্তব্য, ‘আমরা ভাগ্যবান ছিলাম যে, এটা সেখানে (মাঠে) ছিল। এ নিয়ে অবশ্য আমি খুশি। আমরা ফ্রি গোল পাইনি।’

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুদ্ধ দর্শক, গ্যালারিতে আাগুন

বাংলাদেশের বিদায়

গোল মিসের প্রথমার্ধে জমাট লড়াই

জোড়া গোলে ইতিহাসের পাতায় সালাহ

আর্জেন্টিনায় মেসির অভিষেকের দিনক্ষণ চূড়ান্ত

বাংলাদেশ একাদশে সাদের জায়গায় রহমত, ইব্রাহিমের পরিবর্তে শুকি

পাকিস্তানের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

যোগ করা সময়ের গোলে ব্রাজিলকে হারাল জাপান