হোম > খেলা > ফুটবল

ক্লাব ফর্টিসের কাছে হারল জাতীয় ফুটবল দল

আসিয়ান কাপ প্রস্তুতি

স্পোর্টস রিপোর্টার

ফিফা আসিয়ান কাপ সামনে রেখে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ফুটবল লিগের দল আজ ফর্টিসের বিপক্ষে একটি ‘ক্লোজড ডোর’ প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছিল তারা। এ ম্যাচে ফর্টিসের কাছে ১-০ গোলে হার মেনেছে জাতীয় দল।

প্রাথমিক দলে থাকা ২৮ ফুটবলারকে যাচাই করে নিতেই প্রস্তুতি ম্যাচ খেলেছে কোচ টমাস ডুলির দল। কিন্তু চেনা ছন্দে দেখা যায়নি ফুটবলারদের। ফর্টিসের নাইজেরিয়ান ফরোয়ার্ড স্টিফেন চুকুয়েদের একমাত্র জয়সূচক গোলটি করেন। এর আগে আরেক প্রস্তুতি ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে জিতেছিল জাতীয় দল।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ইন্দোনেশিয়ায় শুরু হবে ফিফা আসিয়ান কাপ। টুর্নামেন্টের গ্রুপ পর্বে স্বাগতিক ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। আসিয়ান কাপে অংশ নিতে আগামী ১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার বিমান ধরবে ফুটবল দল।

সরকারি ছুটির বাইরে শিক্ষা প্রতিষ্ঠানে ‘অফ ডে’ থাকবে না: ত্রাণমন্ত্রী দুলু

৬৩ বিদেশি নাগরিকের কাছে যা পাওয়া গেল, তদন্তে সিটিটিসি

আত্মবিশ্বাস, অভিজ্ঞতা ও অর্জনের টুর্নামেন্ট

সিংহাসন-মুকুট রেখে ফুটবল বেছে নিলেন উগান্ডার কামুরাসি

বিশ্বকাপ স্বপ্ন শেষ বাংলাদেশের

শুধু নারীর অধিকার নয়, দায়িত্ব সম্পর্কেও জানতে হবে

মাসুদ-বাবরের ব্যাটে লড়ছে পাকিস্তান

জুলাই ও ঢাবির ইতিহাস নিয়ে ডাকসুর ৩ বই

কোচের সিদ্ধান্তকে সম্মান জানান কাজেম

১৩ হাজার শিক্ষার্থীর ‘রোড টু সিরাহ’ সম্পন্ন