হোম > খেলা > ফুটবল

রিয়ালের সঙ্গে ব্যবধান আরও বাড়াল বার্সা

স্পোর্টস ডেস্ক

গোলপোস্ট সামলাতেই বেশি সময় ব্যয় করেছে রায়ো ভায়েকানো। শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে চেষ্টাও চালায়। তবে দারুণ দৃঢ়তায় ব্যবধান ধরে রেখে জয়ের আনন্দে মাঠ ছেড়েছে বার্সেলোনা। ন্যু কাম্পে রোববার লা লিগার ম্যাচটি ১-০ গোলে জিতেছে স্বাগতিক কাতালানরা। তাদের জয়ের নায়ক রোনালদ আরাউহো প্রথমার্ধেই গোল উপহার দেন। গত আগস্টে এই ক্লাবের মাঠেই মৌসুমের প্রথম হোঁচট খেয়েছিল বার্সেলোনা। ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে। এবারও বেশ চ্যালেঞ্জ জানাল ভায়েকানো, তবে কোনো ভুল করেনি হান্সি ফ্লিকের দল।

২৯ ম্যাচে ২৪ জয় ও এক ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে ফিরতি লড়াইয়ে ২৪ মিনিটে লিড নেয় বার্সেলোনা। জোয়াও কান্সেলোর কর্নারে হেডে জালে বল জড়ান উরুগুয়ের সেন্টার-ব্যাক আরাউহো।

শেষ ১০ মিনিটে পাল্টা জবাবে দুর্দান্ত কয়েকটি আক্রমণ সাজায় ভায়েকানো। কিন্তু জালে আর বল পাঠাতে পারেনি তারা। দারুণ কিছু সেভ করে ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন বার্সেলোনা গোলরক্ষক হোয়ান গার্সিয়া। আসরে একাদশ হারের পর, ২৯ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে রয়েছে ভায়েকানো।

ভিসা পেলেন ইরানের ফুটবলাররা, অনিশ্চয়তায় কর্মকর্তারা

বাংলাদেশের হ্যাটট্রিক নাকি ভারতের ষষ্ঠ শিরোপা

তপুর জোড়া গোলে সান মারিনোর বিপক্ষে জিতল বাংলাদেশ

যুদ্ধ আর অনিশ্চয়তা সঙ্গী ইরানের

বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা-লেজার

শিকড়ের টানে বিশ্বমঞ্চে ২৮৯ ফুটবলার

বিশ্বকাপ দেখাবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা

বাংলাদেশ-সান মারিনো মুখোমুখি আজ

স্পেনকে আটকে চমক দেখাল ইরাক