হোম > খেলা > ফুটবল

গোলের বন্যায় ইতিহাস গড়ে শিরোপার পথে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক

বুন্দেসলিগায় এবার যেন গোলের নতুন সংজ্ঞা লিখছে বায়ার্ন মিউনিখ। রেলিগেশন শঙ্কায় থাকা সেন্ট পাউলিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শুধু বড় জয়ই পায়নি, গড়েছে এক মৌসুমে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ডও। হ্যারি কেইন ও আলেক্সান্দার পাভলোভিচকে ছাড়াই এমন দাপুটে জয় তুলে নেয় ভিনসেন্ত কোম্পানির দল।

এই জয়ে বুন্দেসলিগায় নিজেদের গোলসংখ্যা দাঁড়ায় ১০৫-এ, যার মধ্যে রেকর্ড গড়া ১০২তম গোলটি করেন লিওন গোরেৎকা। তার এই গোলেই ভেঙে যায় ১৯৭১-৭২ মৌসুমে ফ্র্যাঞ্জ বেকেনবাওয়ার ও গার্ড মুলারের বায়ার্নের গড়া ১০১ গোলের পুরনো রেকর্ড। আগের ম্যাচেই জামাল মুসিয়ালার গোলে সেই রেকর্ড ছুঁয়েছিল বায়ার্ন, আর এবার সেটিকে ছাড়িয়ে গেল তারা।

ম্যাচের ৫৩তম মিনিটে গোরেৎকার ভলিতে ইতিহাস গড়ার পর এক মিনিটের মধ্যেই ব্যবধান আরও বাড়ান মাইকেল ওলিসে। এরপর নিকোলাস জ্যাকসন চতুর্থ গোলটি করেন, আর রাফায়েল গুয়েরেইরোর পায়ে আসে মৌসুমের ১০৫তম গোল।

পাঁচ ম্যাচ হাতে রেখে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ব্যবধান এখন ১২ পয়েন্ট—যা বায়ার্নকে আরও এক শিরোপার খুব কাছাকাছি নিয়ে গেছে।

তবে এখানেই থেমে থাকতে চায় না মিউনিখের জায়ান্টরা। সামনে এখন ইউরোপের আরও বড় রেকর্ড ভাঙার সুযোগ। ২০১৭-১৮ মৌসুমে সার্জিও আগুয়েরোর ম্যানচেস্টার সিটির ১০৬ গোল কিংবা ২০১১-১২ মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদের ১২১ গোল—দুটিই এখন বায়ার্নের নাগালে। যদিও বুন্দেসলিগায় ম্যাচ সংখ্যা কম (৩৪), তবুও এই লক্ষ্য ছোঁয়ার স্বপ্ন দেখছে দলটি।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এক মৌসুমে সর্বোচ্চ ১২৫ গোলের রেকর্ড এখনো তুরিনোর দখলে (১৯৪৭-৪৮, সিরি ‘আ’), যা ছোঁয়া নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ।

এদিকে ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ এরেনায় আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বায়ার্ন। প্রথম লেগে ২-১ গোলে এগিয়ে থাকায় আত্মবিশ্বাস তুঙ্গে। পাশাপাশি সামনে রয়েছে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে জার্মান কাপ সেমিফাইনাল—সব মিলিয়ে ব্যস্ত সূচির মাঝেও দুর্দান্ত ছন্দে আছে কোম্পানির শিষ্যরা।

নদীতে ডুবে ফরাসি ফুটবলারের মৃত্যু

খেলাধুলার সঙ্গে লেখাপড়া-সংস্কৃতি চর্চাতেও পারদর্শী হতে হবে : প্রধানমন্ত্রী

৬৫ হাজারের বেশি স্কুলের অংশগ্রহণে শেষ হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট : মাহদী আমিন

৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড

এবারের বিশ্বকাপে পরাশক্তিদের চ্যালেঞ্জ জানাতে পারে যেসব দল

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী ভিনিসিয়ুস

ভিনিসিয়াসের জাদুকরী গোলে বাঁচল ব্রাজিল, মরক্কো মার্ভেলাস!

ঐতিহ্যের সোনালি আলো আর স্বপ্নের মরু-হাওয়ার দ্বৈরথ

প্যারাগুয়েকে উড়িয়ে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

বিশ্বকাপের মাঝেই চাঞ্চল্য, ইরান দলের হোটেলের সামনে মরদেহ উদ্ধার