হোম > খেলা > ফুটবল

জয়েও সমর্থকদের মন গলছে না, বার্নাব্যুতে এমবাপ্পেকে দুয়ো

স্পোর্টস ডেস্ক

গোলের পর গোল করেও যেন সমর্থকদের মন জয় করতে পারছেন না কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের জয়ের রাতেও তাই সান্তিয়াগো বার্নাব্যুতে তাকে শুনতে হয়েছে তীব্র দুয়ো আর শিস। রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামতেই গ্যালারিজুড়ে শুরু হয় বিরূপ প্রতিক্রিয়া।

চলতি মৌসুমে রিয়ালের হয়ে ইতোমধ্যে ৪১ গোল করেছেন এই ফরাসি তারকা। তবুও সমর্থকদের একাংশ তার ক্লাবের প্রতি দায়বদ্ধতা ও মনোভাব নিয়ে প্রশ্ন তুলছেন। বিশেষ করে বার্সেলোনার কাছে হেরে লা লিগার শিরোপা দৌড় থেকে ছিটকে যাওয়ার পর ক্ষোভ আরও বেড়ে যায় মাদ্রিদ সমর্থকদের মধ্যে।

এর মাঝেই চোট থেকে সেরে ওঠার সময় ইতালির সার্ডিনিয়া দ্বীপে ইয়টে ভ্রমণরত এমবাপ্পের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেটি ভালোভাবে নেয়নি রিয়াল সমর্থকদের বড় একটি অংশ। অনলাইনে ‘এমবাপে আউট’ শিরোনামে একটি পিটিশনেও নাকি লাখো সমর্থক সই করেছেন।

তবে মাঠের খেলায় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। গঞ্জালো গার্সিয়া ও জুড বেলিংহামের গোলে ২-০ ব্যবধানে জয় তুলে নেয় দলটি। কিন্তু জয়ের আনন্দের মধ্যেও গ্যালারিতে ছিল অস্বস্তির আবহ। এমবাপ্পের বিরুদ্ধে দুয়োর পাশাপাশি সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের পদত্যাগ চেয়ে ব্যানারও প্রদর্শন করেন কিছু সমর্থক। যদিও পরে নিরাপত্তাকর্মীরা দ্রুত সেগুলো সরিয়ে ফেলেন।

ম্যাচ শেষে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে শান্তভাবেই প্রতিক্রিয়া দেন এমবাপ্পে। ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, “দুয়ো দেওয়া ফুটবলেরই অংশ। মানুষ রাগান্বিত হলে তাদের মত বদলানো কঠিন। রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাব এবং আমার মতো খেলোয়াড়ের জীবনে এমনটা ঘটতেই পারে। আমাদের কাজ হলো এগিয়ে যাওয়া এবং পরিস্থিতি বদলে দেওয়া।”

গোলের সংখ্যা হয়তো এমবাপ্পের পক্ষেই কথা বলছে, কিন্তু বার্নাব্যুর হৃদয় জিততে এখনো যে তাকে আরও বড় পরীক্ষা দিতে হবে—সেটিই যেন পরিষ্কার হয়ে উঠছে দিন দিন।

সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বাফুফে

আজ জিতলেই চ্যাম্পিয়ন কিংস

কামাভিঙ্গাকে বাদ দিয়ে ফ্রান্সের বিশ্বকাপ দল ঘোষণা

সাফের জন্য প্রস্তুত আনিকা

বিশ্বকাপ ফাইনাল মাতাবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস

শিরোপা লড়াইয়ে টিকে রইল সিটি

পিএসজির পঞ্চম শিরোপা, ১৬ বছর পর ইন্টারের ডাবল

৮ গোলের মহারণে মেসির জাদুতে জিতল মিয়ামি

বিশ্বকাপের জন্য জাতীয় ফুটবল দলকে বিদায় জানাল ইরান

তিন ম্যাচেই হ্যাটট্রিক লালপুরের বিস্ময়বালিকা আলেয়ার