হোম > খেলা > ফুটবল

ভুটানকে কাঁদিয়ে ফাইনালে ভারত

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬

স্পোর্টস রিপোর্টার

শেষ মুহূর্তে ভারতের গোলমুখে উপর্যপুরি আক্রমণ চালায় ভুটান। তিন-তিনবার গোলের সুযোগও তৈরি হয়। কিন্তু ভারতের গোলরক্ষক আর রক্ষণভাগের দৃঢ়তায় সফল হয়নি তারা। আপ্রাণ চেষ্টা চালিয়েও আর ম্যাচে ভারতকে আটকাতে পারেনি ভুটানিজরা। আবার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল ভারত। আজ প্রথম সেমিফাইনাল ম্যাচে ভারতের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিলো ভুটান। এ নিয়ে টানা দশমবারের মতো সাফের ফাইনালে মঞ্চে উঠার রেকর্ড গড়ল ভারত। ২০০৫ সাল থেকে প্রতি আসরেই সাফের ফাইনালে খেলছে নয়বারের চ্যাম্পিয়নরা। সব মিলে সাফের ১৫টি আসরের মধ্যে ১৪টির ফাইনালে উঠল ভারতীয়রা। এবার অনূর্ধ্ব-২৩ দল নিয়ে খেলছে তারা। অবশ্য এর আগে ২০০৯ সালেও এই দ্বিতীয়সারির দল নিয়ে সাফের শিরোপা জিতেছিল দলটি। এবার আবার ভারতের দ্বিতীয় সারির দলটির সামনে শিরোপা জয়ের হাতছানি। আগামী ১৭ নভেম্বর সাফের ফাইনালে ভারতের প্রতিপক্ষ দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল বাংলাদেশ কিংবা পাকিস্তান।

জাতীয় স্টেডিয়ামে সেমিফাইনালের প্রথমার্ধে সুন্দর ফুটবলের পসরা সাজায় ভারত। তবে দ্বিতীয়ার্ধে ভালো ফুটবল খেলেছে ভুটান। ৯ মিনিটে ফ্রি কিক থেকে বাম প্রান্তে বক্সের মধ্যে বল পান বিঞ্চু পুঠিয়া ভালাপিল। একজনকে কাটিয়ে দারুণ দক্ষতায় কোনাকুনি শটে গোল করেন এই তরুণ উইঙ্গার। ১৬ মিনিটে স্কোর লাইন ২-০ হতে পারতো ভারতের। যদি না ডানপ্রান্ত থেকে সুহাইল আহমদ ভাটের নেওয়া জোড়ালো শটে ভুটান গোলরক্ষক জাঙ্কপো দুর্দান্ত সেভ না করতেন। ২০ মিনিটে ভারতের আরেকটি আক্রমণ ব্যর্থ হয়। ২৩ মিনিটে ব্রাইসন গোলের সুযোগ মিস করেন। ভুটানের বক্সে সতীর্থের কাছ থেকে ক্রস পেয়ে গোলমুখে থেকেও সুযোগ কাজে লাগাতে পারেননি। তার নেওয়া শট গোলপোস্টের বামপাশ ঘেঁষে চলে যায়। ২৬ মিনিটে স্কোর লাইন ২-০ করে ভারত। কর্নার কিকে উড়ে আসা বল জটলার মধ্য থেকে জালে জড়িয়ে দেন সিং কোনশাম গোল করেন। ৩৯ মিনিটে সুহাইলের আড়াআড়ি শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ফলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ভারত। বিরতির পর শুরু থেকেই ভারতকে চেপে ধরে ভুটান। ৪৮ মিনিটে জটলা থেকে হেডে গোল করেন কিনজাং তাশি। প্রথম অফসাইডের সিদ্ধান্ত দেওয়া হয়। তবে ভিএআর চেক করে গোলের সিদ্ধান্ত দেন রেফারি। এই গোলের পরই চেনচো গেইলশেনের নেওয়া শটে বল ভারতের পোস্টে লেগে চলে যায়। ৬৫ মিনিটে ম্যাচে দ্বিতীয়বার ভিএআর চেক করেন ইন্দোনেশিয়ান রেফারি আলকাতিরি। এবার ভুটানের বক্সে ভারতের ইরফানের শটে বল ভুটানের নিমা ওয়াংদির হাতে লাগায় হ্যান্ডবলের সিদ্ধান্ত নেন রেফারি। পেনাল্টি পায় ভারত। কিন্তু এই যাত্রায়ও ভিএআর চেকের পর সিদ্ধান্ত ভারতের বিপক্ষে যায়, পেনাল্টি বাতিল হয়। ৮২ মিনিটে বক্সের মধ্যে জটলা থেকে হেড করেছিলেন ভারতের সুহাইল। কিন্তু বল লক্ষ্যভ্রষ্ট ছিল। ৮৫ মিনিটে সুহাইলের নেওয়া শট বারে লেগে চলে যায়। শেষ দিকে ম্যাচে ফেরার চেষ্টা করলেও সফল হয়নি ভুটান। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত অনূর্ধ্ব-২৩ দল।

রেইনডার্সের হ্যাটট্রিকে গ্রিসকে গোলবন্যায় ভাসাল নেদারল্যান্ডস

সার্বিয়ার বিপক্ষে জার্মানির স্বস্তির জয়, সামনে নেদারল্যান্ডস পরীক্ষা

নাইজারকে উড়িয়ে মরক্কোর গোল উৎসব

পারফেক্ট একাদশ পেয়ে গেছেন বাংলাদেশ কোচ

মেসিবিহীন আর্জেন্টিনাকে হারাল উরুগুয়ে

ইতিহাস গড়তে চায় পাকিস্তান

ছোট পর্দায় সাফে বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল ম্যাচের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের রোমাঞ্চ

আরেকটি স্বপ্নের রাতের অপেক্ষায় বাংলাদেশ

বর্ষসেরার লড়াইয়ে মেসির সামনে ১৭ বছরের সুলিভান

ফ্রান্সকে হারিয়ে চমক দেখাল ইতালি