হোম > খেলা > ফুটবল

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ব্রাজিল ও আর্জেন্টিনার সহায়তা চাইলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ফাইল ছবি

বাংলাদেশের ফুটবলের সার্বিক উন্নয়নে ব্রাজিল ও আর্জেন্টিনার সহযোগিতা চেয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশে এই দুই পরাশক্তির একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করার ব্যাপারেও সরকারের আগ্রহের কথা জানান তিনি।

শুক্রবার সকালে রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাবে ‘এটিজেএফবি ফুটবল চ্যাম্পিয়নশিপ’ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘দেশের ফুটবল ও ক্রীড়া জগতের উন্নয়নে সরকার এখন ‘স্পোর্টস ডিপ্লোমেসি’-এর ওপর বিশেষ জোর দিচ্ছে। আমরা বিশ্বাস করি, সঠিক পরিকল্পনা ও সহযোগিতা পেলে বাংলাদেশও একদিন ব্রাজিল-আর্জেন্টিনার মতো ফুটবল খেলবে।’

ঢাকায় নিযুক্ত ব্রাজিল ও আর্জেন্টিনার রাষ্ট্রদূতরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা এমন আয়োজনকে স্বাগত জানান এবং বাংলাদেশে তাদের নিজ নিজ দেশের বিশাল সমর্থক গোষ্ঠী থাকায় আনন্দ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী এই সুযোগে দুই দেশের রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশের ফুটবলারদের মানোন্নয়ন ও প্রশিক্ষণে সহযোগিতার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইজার ইসলাম, ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক, ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল ইসলাম, এটিজেএফবির সভাপতি তানজীম আনোয়ার ও সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ বিভিন্ন এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মধ্যপ্রাচ্যে কম খরচে ইন্টারসেপ্টর তৈরি করছে যুক্তরাষ্ট্র

উজানের ঢলে বাঁধ ভেঙে হবিগঞ্জের ২০ গ্রাম প্লাবিত

সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়া যুবকের লাশ মিলল নির্জন সড়কে

হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার চাঁই-শিল্প

এক টুকরো স্বর্ণ বদলে দিল কেনিয়ার গ্রামের চিত্র

মধ্যবর্তী নির্বাচনের পর জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ট্রাম্প

দ্বৈত নাগরিকত্ব আইনের কার্যকারিতা নিয়ে বিতর্ক

পরিকল্পনাতেই আটকে কর্মসংস্থানের অঙ্গীকার

ইরানের হুমকির পর ক্রিট দ্বীপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরাল গ্রিস

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের প্রাণহানি