হোম > খেলা > ফুটবল

‘নেইমার হওয়া সত্যিই খুব জটিল’

স্পোর্টস ডেস্ক

ব্রাজিলিয়ান সিরি ‘এ’র ম্যাচে সান্তোস তারকা নেইমারকে পর্যবেক্ষণ করতেই মাঠে ছিলেন কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু পেশির ক্লান্তির কারণে মিরাসলের সঙ্গে ২-২ গোলের ড্র ম্যাচে মাঠে ছিলেন না নেইমার। তবে ব্রাজিলিয়ান সুপারস্টার না থাকলেও আনচেলত্তি পুরো ম্যাচটি উপভোগ করেন স্টেডিয়ামের ভিআইপি বক্সে বসে। ম্যাচটি না খেলায় নেইমারের সমালোচনামুখর হয়েছে ব্রাজিল ফুটবল অনুরাগীরা।

ম্যাচটি খেলতে না পারা ও ব্যক্তিগত জীবন নিয়ে ভার্চুয়াল জগতে ওঠা নানা বিতর্ক নিয়ে শেষে নীরবতা ভাঙলেন নেইমার। ক্রমাগত সমালোচনায় মানসিক চাপে পড়ে ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় কড়া জবাব দিয়েছেন এই মেগাস্টার, ‘শুনুন, আমাকে নিয়ে যারা নানারকম মনগড়া গল্প বানিয়ে চলেছে, তাদের উদ্দেশে বলছিÑআসল সত্য হলো তেমন কিছুই ঘটেনি। সমস্যাটা হচ্ছে, আমি যা-ই করি না কেন, আমাকে সমালোচনার মুখে পড়তে হয়। আমি যদি গত বছরের মতো ইনজুরি নিয়ে খেলি, তবে বলা হয় আমি ভুল করছি। আবার যদি নিজের স্বাস্থ্যের কথা ভেবে সতর্ক থাকি, তখনও আমি ভুল! ব্যথার মধ্যে ঝুঁকি নিয়ে খেললেও আমি দোষী। আসলে সবাইকে খুশি করাটা ভীষণ কঠিন কাজ।’

মানসিক চাপ তো আছেই। সঙ্গে কাছের মানুষের অনাকাঙ্ক্ষিত আচরণে যারপরনাই ত্যক্তবিরক্ত নেইমার, ‘সবচেয়ে অবাক লাগে তাদের দেখে, যারা প্রতিদিন আমার পাশে থাকার অভিনয় করে; অথচ সুযোগ পেলেই আমাকে নিয়ে এমন সব গল্প রটায়, যেন সেগুলোই পরম সত্য। ‘নেইমার’ হওয়াটা সত্যিই খুব জটিল। এসব সহ্য করার জন্য আমাকে অনেক ধৈর্য আর সাহস সঞ্চয় করে চলতে হয়।’

রদ্রিগো ও এস্তেভাও চোট নিয়ে মাঠের বাইরে থাকায় নেইমারের ফেরার সম্ভাবনা এখনো জিইয়ে রয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী সোমবার রিও ডি জেনিরোতে কার্লো আনচেলত্তির ঘোষণা করতে যাওয়া ২৬ সদস্যের দলে নেইমার জায়গা করে নিতে পারেন। তবে তার আগে আগামী রোববার কোরিন্থিয়ান্সের বিপক্ষে সান্তোসের ম্যাচে নেইমারের মাঠের পারফরম্যান্সটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে।

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ব্রাজিল আগামী ২৬ মার্চ বোস্টনে ফ্রান্সকে মোকাবিলা করবে। পরে ৩১ মার্চ অরল্যান্ডোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। এ দুই প্রীতি ম্যাচের ব্রাজিল দলে নেইমার থাকছেন তো? উত্তরটা পেতে নেইমার অনুরাগীদের অপেক্ষায় থাকতে হচ্ছে আগামী সোমবার পর্যন্ত।

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা আদায়, যুবক গ্রেপ্তার

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

ফেনীতে ১১ দলীয় ঐক্যের মিছিলে ককটেল নিক্ষেপ

১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

ডাকসুর উদ্যোগে কবি জসীমউদদীন হলে কম্পিউটার ল্যাব স্থাপন

ফেনীতে এক দিনেই সড়কে ঝরল ৫ প্রাণ

প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ সময়ের দাবি: এমপি মিলন

ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ, আটক ৩

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান