হোম > খেলা > ফুটবল

রায়ে বদলে গেল চ্যাম্পিয়ন, সেনেগালের শিরোপা গেল মরক্কোর ঘরে

স্পোর্টস ডেস্ক

আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনাল ঘিরে নাটকীয়তা যেন শেষই হচ্ছে না। মাঠের লড়াইয়ে জয় পেলেও শেষ পর্যন্ত ট্রফি ধরে রাখতে পারল না সেনেগাল। আপিল বোর্ডের রায়ে শিরোপা এখন মরক্কোর দখলে।

গত জানুয়ারিতে রাবাতে অনুষ্ঠিত সেই ফাইনালে অতিরিক্ত সময়ে ১–০ গোলে জয় পেয়েছিল সেনেগাল। তবে ম্যাচ চলাকালে দীর্ঘ সময় মাঠ ছাড়ার ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই আপিল বোর্ড সেনেগালকে অযোগ্য ঘোষণা করে এবং ম্যাচটি ৩–০ ব্যবধানে মরক্কোর জয় হিসেবে গণ্য করা হয়।

ঘটনার সূত্রপাত স্টপেজ টাইমে। মরক্কোর পক্ষে পেনাল্টি দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে ক্ষুব্ধ হয়ে প্রায় ১৫ মিনিট মাঠের বাইরে অবস্থান করেন সেনেগালের খেলোয়াড়রা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে দর্শকরাও মাঠে ঢোকার চেষ্টা করে।

পরে খেলা পুনরায় শুরু হলে মরক্কোর পেনাল্টি ঠেকিয়ে দেন গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি। এরপর অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করে সেনেগাল। কিন্তু ম্যাচের ওই বিশৃঙ্খলাই শেষ পর্যন্ত তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়।

এর আগে সেনেগালের একটি গোল বাতিল হওয়াকেও কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। রিপ্লেতে সিদ্ধান্তটি বিতর্কিত মনে হলেও ম্যাচ পরিচালনায় সেটিই বহাল থাকে।

প্রাথমিকভাবে আর্থিক জরিমানা ও নিষেধাজ্ঞা দেওয়া হলেও ফলাফল অপরিবর্তিত ছিল। তবে আপিলের পর পুরো দৃশ্যপট বদলে যায়। আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানায়, নিয়ম অনুযায়ী ম্যাচ চলাকালে মাঠ ত্যাগ করায় সেনেগালকে পরাজিত ধরা হয়েছে।

এই রায়ের ফলে ১৯৭৬ সালের পর প্রথমবারের মতো আফ্রিকান শিরোপা জিতল মরক্কো। অন্যদিকে দ্বিতীয়বারের মতো ট্রফি জয়ের স্বাদ পেয়েও তা হারাতে হলো সেনেগালকে।

যদিও এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া আদালতে যাওয়ার সুযোগ রয়েছে সেনেগালের। তবে সেই প্রক্রিয়া শেষ হতে দীর্ঘ সময় লাগতে পারে, যা পুরো বিতর্ককে আরও দীর্ঘায়িত করতে পারে।

ভিনিসিয়ুসের ঝলকে সিটির স্বপ্নভঙ্গ, কোয়ার্টার ফাইনালে রিয়াল

দাপুটে জয়ে শেষ আটে আর্সেনাল, লেভারকুসেনের বিদায়

চেলসিকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

বার্সার প্রত্যাবর্তন নাকি নিউক্যাসলের অঘটন

টিভির পর্দায় চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ আরও যত খেলা

'কাবরেরা সবকিছু উলটপালট করে ফেলছেন'

বাদ পড়েও স্বপ্ন দেখছেন নেইমার

নেপাল ফুটবল লিগে সানজিদা

নয়বারের চ্যাম্পিয়ন চীনকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায় ইরান