হোম > খেলা > ফুটবল

দিয়াবাতে ও রবসনের গোলে জয়ের ছন্দে মোহামেডান ও কিংস

বাংলাদেশ ফুটবল লিগ

স্পোর্টস রিপোর্টার

গোলের পর মোহামেডানের খেলোয়াড়রা ছবি-বাফুফে

বাংলাদেশ ফুটবল লিগে জয়ের ছন্দে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংস। আজ তৃতীয় রাউন্ডের ম্যাচে পিডব্লিউডির বিপক্ষে ২-০ গোলে জিতেছে মোহামেডান। এতে লিগে তিন ম্যাচ খেলে সবকটিতেই জিতল সাদা-কালো জার্সিধারীরা। তাদের অর্জন ৯ পয়েন্ট। বাংলাদেশ পুলিশের অর্জনও ৯ পয়েন্ট। গোল গড়ে পিছিয়ে থাকায় মোহামেডানের অবস্থান পয়েন্ট টেবিলের দুইয়ে, আর শীর্ষে পুলিশ। অপর দিকে জয়ের ধারায় রয়েছে বসুন্ধরা কিংসও। তারা ৩-০ গোলে হারিয়েছে সিটি ক্লাব। লিগ তিন ম্যাচ খেলে তাদের টানা দ্বিতীয় জয়ের রেকর্ড এটি। ড্র দিয়ে এবারের লিগের শুরুটা করেছিল কিংস। ফলে ৭ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান চারে।

মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে প্রথমার্ধে দারুণ প্রতিরোধ গড়ে তুলেছিল পিডব্লিউডি। বিরতির আগে তাদের রক্ষণ ভেঙে কাঙ্খিত গোল আদায় করে নিতে পারেনি মোহামেডান। তবে দ্বিতীয়ার্ধে শুরুতেই গোল পায় তারা। ৪৬ মিনিটে মোহামেডানকে আনন্দের উপলক্ষ এনে দেন সুলেমান দিয়াবাতে। দুই নাইজেরিয়ানের দারুণ রসায়নে গোল পায় মতিঝিলপাড়ার দলটি। এমানুয়েল সানডের বাইলাইনের একটু উপর থেকে বাড়ানো কাটব্যাকে হেডে গোল করেন দিয়াবাতে। পরিকল্পিত আক্রমণ থেকে ৭৮ মিনিটে আরেকটি গোল পায় মোহামেডান। এই গোলটি করেন মিনহাজুল আবেদীন রাকিব। গোলমুখে দিয়াবাতের হেড পাসে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার।

অন্যদিকে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে সিটি ক্লাবের বিপক্ষে প্রথমার্ধে গোল পায়নি বসুন্ধরা কিংসও। বিরতির পর খেলতে নেমে দুই ব্রাজিলিয়ের সমন্বিত চেষ্টায় ৪৯ মিনিটে গোল পায় তারা। ডি সিলভার সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডান পায়ের নিখুঁত শটে গোল করেন রবসন রবিনহো। ৭২ মিনিটে স্কোর লাইন ২-০ করেন এমেকা ওগবাহ। স্পট কিকে গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে (৯০+৩ মিনিটে) কিংসের হয়ে তৃতীয় গোলটি করেন সৈয়দ কাজেম শাহ কিরমানি।

আজ লিগের তিনটি ম্যাচ রয়েছে। গোপালগঞ্জে আবাহনী-চট্টগ্রাম সিটি, ময়মনসিংহে আরামবাগ-বাংলাদেশ পুলিশ এবং মুন্সীগঞ্জে রহমতগঞ্জ-ব্রাদার্স ইউনিয়ন পরস্পরের মুখোমুখি হবে। তিনটি ম্যাচটি শুরু হবে বেলা ২টা ৪৫ মিনিটে।

মেসির নামে নতুন ফুল!

স্পেনে সম্মাননা পাচ্ছেন মেসি, ইন্টার মিয়ামির ম্যাচে অনিশ্চয়তা

আপিল করেও লাভ হলো না, চার ম্যাচই বাইরে ভিনিসিয়ুস

ক্ষমা চেয়েও জরিমানা এড়াতে পারলেন না লিসান্দ্রো

‘পেলের সামনে মেসিও নগণ্য’

লাজি সেল্টিক ফিলিস্তিনের স্বপ্ন ও সংহতির প্রতীক

ভিনির নিষেধাজ্ঞা নিয়ে ক্ষুব্ধ মরিনিও

মিলান ডার্বিসহ সাত ম্যাচে নেই লাউতারো

ছোট পর্দায় ইউরোপা লিগের যত ম্যাচ

মেসি-ডি পল জুটিতে প্লে-অফে মিয়ামি