হোম > খেলা > ফুটবল

অনড় মোহামেডান

ফাইনালে চায় নিরপেক্ষ ভেন্যু

স্পোর্টস রিপোর্টার

আজ মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় মোহামেডান ও বসুন্ধরা কিংসের মধ্যকার ফেডারেশন কাপ ফাইনাল ম্যাচ ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কিংসের মাঠে খেলবে না বলে অনড় অবস্থানেই রয়েছে মোহামেডান। কিংস অ্যারেনায় না খেলার ব্যাপারে গত ১২ মে চিঠির মাধ্যমে বাফুফেকে জানিয়েছিল ক্লাবটি।

গতকাল বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ফাইনাল নিয়ে জরুরি আলোচনায় বসেছিলেন মোহামেডান পরিচালক (ক্রীড়া) মোস্তাকুর রহমানের সঙ্গে; কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি। নিরপেক্ষ ভেন্যু ছাড়া ফেডারেশন কাপের ফাইনাল খেলবে না মোহামেডান।

এ ব্যাপারে মোহামেডানের বেশ কজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, বাফুফেকে চিঠি দিয়ে উত্তর পায়নি তারা। তাদের বোর্ডসভায় সিদ্ধান্ত হয়েছে, ভেন্যু পরিবর্তন না হলে ফাইনালে অংশ নেবে না ক্লাবটি। এ ব্যাপারে এখন কী সিদ্ধান্ত নেয় বাফুফে- সেটিই দেখার বিষয়।

নেইমারকে নিয়েই বিশ্বকাপ খেলবে ব্রাজিল

বিশ্বকাপ অভিজ্ঞতায় এগিয়ে ব্রাজিল

কোলম্যানকে নিয়োগ দিচ্ছে না বাফুফে

বার্সার ইতিহাসের রাতে অশ্রুস্নাত বিদায় লেভানডোভস্কির

বিশ্বকাপে এআই বিপ্লব, বদলে যাচ্ছে ফুটবলের ভবিষ্যৎ

আটলান্টিকের ছোট্ট দ্বীপ কেপ ভার্দের রূপকথা

মেসির জোড়া জাদুতে নতুন স্টেডিয়ামে প্রথম জয় মিয়ামির

এফএ কাপ জিতে ট্রেবলের স্বপ্ন বাঁচিয়ে রাখল ম্যানসিটি

ফুটবলার রপ্তানিতে ‘চ্যাম্পিয়ন’ ব্রাজিল

চেলসির হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন ম্যানসিটি