হোম > খেলা > ফুটবল

নেইমারকে ছাড়াই বিশ্বকাপ অকল্পনীয়, বলছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপ কড়া নাড়ছে দুয়ারে। বিশ্বকাপ ঘিরে ইতোমধ্যে স্কোয়াড সাজিয়ে ফেলেছে দলগুলো। তবে ব্রাজিল স্কোয়াডে জায়গা হয়নি দলের অন্যতম তারকা নেইমার জুনিয়রের। কোচ আনচেলত্তি ফিটনেস ইস্যুতে ছাড় না দেওয়ায় বিশ্বকাপে খেলা হচ্ছে না নেইমারের। এ নিয়ে আক্ষেপ করেছেন নেইমারের একসময়ের ক্লাব সতীর্থ ও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার প্রসঙ্গে বলতে গিয়ে এমবাপ্পে জানিয়েছেন, নেইমারকে ছাড়া বিশ্বকাপ ভাবতেই পারছেন না তিনি।

পিএসজিতে ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত একসঙ্গে খেললেও নেইমারের সঙ্গে সম্পর্ক সব সময় মসৃণ ছিল না এমবাপ্পের। মাঝেমধ্যে দ্বন্দ্বের খবরও শোনা গেছে। তবে এবার ব্রাজিলিয়ান তারকাকে প্রশংসাতেই ভাসিয়েছেন তিনি। আলোচনায় উঠে আসে আসন্ন বিশ্বকাপ প্রসঙ্গও। দীর্ঘদিন চোটে ভুগে জাতীয় দলের বাইরে থাকা নেইমারকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি সাম্প্রতিক আন্তর্জাতিক বিরতিতেও তাকে দলে ডাকেননি। ফলে বিশ্বকাপে তার খেলা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে এবার আন্তর্জাতিক বিরতিতে শেষ দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেখানে জাতীয় দলে নেইমারের জায়গা না পাওয়ার অর্থ হলো বিশ্বকাপেও তার খেলা অনিশ্চিত।

নেইমারকে নিয়ে এমবাপ্পে বলেন, ‘বিশ্বকাপ হলো তারকাদের প্রতিযোগিতা। নেইমার আমার চোখে অন্যতম বড় তারকা। তাকে ছাড়া বিশ্বকাপ ভাবতেই পারছি না। তবে শেষ পর্যন্ত আমার সাবেক কোচ আনচেলত্তির বিপক্ষে যেতে পারব না। তার সিদ্ধান্তকে সম্মান করতে হবে। নেইমার আমার চোখে এমন খেলোয়াড়, যে বড় পার্থক্য গড়ে দেয়। তার সঙ্গে খেলেছি, অনেক কিছু শিখেছি। নেইমারকে আমি জানি, সে প্রস্তুত হয়ে যাবে, থাকবে সেখানে (বিশ্বকাপ)। আমি তাকে জানি।’

রোনালদো নন, পর্তুগালের ‘আসল বস’ ব্রুনো!

মালদ্বীপকে গোলের বন্যায় ভাসাল ভারত

বিশ্বকাপ সম্প্রচার স্বত্বে নতুন মোড়, দালাল চক্রের ধান্ধাবাজি বন্ধ, ফিফার সঙ্গে আলোচনা চলছে

সাফ চ্যাম্পিয়নশিপ প্রস্তুতিতে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ নারী দল

টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য আর্জেন্টিনার

‘হেক্সা’ স্বপ্ন ভাঙবে ব্রাজিলের, বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস!

ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্নে ব্রাজিলের ‘ভরসা’ আনচেলত্তি

মেসিকে নিয়ে কাটল দুশ্চিন্তা, স্বস্তির খবর দিলো মায়ামি

অসুস্থতা জয় করে বিশ্বকাপ দলে কলম্বিয়ার পোস্টারবয় হামেস

আকাশী উৎসব থেকে অশ্রুভেজা বিদায় গার্দিওলার