হোম > খেলা > ফুটবল

চোটের মধ্যেও বিতর্কে এমবাপ্পে, রিয়ালে বাড়ছে অস্বস্তি

স্পোর্টস ডেস্ক

কিলিয়ান এমবাপ্পের মাঠের পারফরম্যান্স নিয়ে আলোচনা খুব একটা হয় না। তবে মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়েই অস্বস্তিতে রিয়াল মাদ্রিদ। চোটের কারণে ফ্রান্সের জাতীয় দল থেকে ছিটকে যাওয়ার পর প্যারিসের একটি নাইটক্লাবে তার উপস্থিতি এবং পরে সুইজারল্যান্ডে সাইকেল চালানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় নতুন করে প্রশ্ন উঠেছে ফরাসি ফরোয়ার্ডের পেশাদারিত্ব নিয়ে।

স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, এমবাপ্পের এমন আচরণ ক্লাবের একটি অংশ ভালোভাবে নেয়নি। বিশেষ করে দলের গুরুত্বপূর্ণ সময়ে চোটগ্রস্ত একজন খেলোয়াড়ের এমন কর্মকাণ্ডকে নেতৃত্ব ও ক্লাবের প্রতি দায়বদ্ধতার প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক মনে করছেন কেউ কেউ। একই সঙ্গে অন্য চোটগ্রস্ত খেলোয়াড়দের তুলনায় এমবাপ্পেকে আলাদা সুবিধা দেওয়া হচ্ছে কি না, তা নিয়েও ভেতরে আলোচনা তৈরি হয়েছে।

তবে এমবাপ্পে অনুমতি ছাড়া মাদ্রিদ ছেড়েছিলেন, বিষয়টি এমন নয়। ক্লাবের অনুমতি নিয়েই তিনি মাদ্রিদ থেকে বেরিয়েছিলেন এবং পুনর্বাসনের নির্দিষ্ট পরিকল্পনাও অনুসরণ করছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। রিয়ালও তার চোটের চিকিৎসা ও পুনর্বাসনে কোনো অনিয়মের কথা জানায়নি।

গত ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে ফ্রান্সের হয়ে খেলার সময় বাঁ হাঁটুতে চোট পান এমবাপ্পে। পরীক্ষায় তার বাঁ হাঁটুর পেছনের ক্যাপসুলে হাইপারএক্সটেনশন ধরা পড়ে। এরপর জাতীয় দল থেকে ছিটকে যান তিনি।

আন্তর্জাতিক বিরতি শেষে মাদ্রিদে ফিরে এমবাপ্পে ব্যক্তিগত অনুশীলনও শুরু করেছেন। এখন তার প্রত্যাবর্তনের অপেক্ষা। শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে তাকে মাঠে দেখা যাবে কি না, সেটির পাশাপাশি ওই ম্যাচে বার্নাব্যুর সমর্থকদের প্রতিক্রিয়াও হতে পারে নতুন আলোচনার বিষয়।

মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’

শেষ মুহূর্তের গোলে উজবেকদের হারিয়ে বাংলাদেশের শুরু

মেসির বিদায়ী ম্যাচে তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হলো বেনিন

মেসির বিদায়, তিন ছেলেকে ঘিরে আর্জেন্টিনার নতুন স্বপ্ন

কেইনের রেকর্ড গড়া রাতে ইংল্যান্ডের অনায়াস জয়

নতুন বিতর্কে ফিফা সভাপতি ইনফান্তিনো

রেকর্ডের সামনে কেইন

মেসির বিদায়ের রাতে রূপকথার সমাপ্তি ওতামেন্দিরও

'পুরো বিশ্ব তোমার কাছে কৃতজ্ঞ’

মেসির জন্য বার্সার ভালোবাসা