হোম > খেলা > ফুটবল

মিলান ডার্বিতে জিতল এসি মিলান

স্পোর্টস ডেস্ক

ইতালির জমজমাট ‘মিলান ডার্বি’তে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে হারিয়ে শিরোপা দৌড়ে নিজেদের সম্ভাবনা জিইয়ে রাখল এসি মিলান। সান সিরোতে অনুষ্ঠিত ম্যাচে পেরভিস এস্তুপিনানের একমাত্র গোলে ১–০ ব্যবধানে জয় তুলে নেয় রোসোনেরিরা। এই জয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা ইন্টারের সঙ্গে ব্যবধান সাত পয়েন্টে নামিয়ে এনেছে মাসিমিলানো আলেগ্রির দল। পাশাপাশি ২০১০–১১ মৌসুমের পর প্রথমবারের মতো একই মৌসুমে লিগের দুই মিলান ডার্বিতেই জয় পেল মিলান।

ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছিল মিলান। ইন্টার গোলরক্ষক ইয়ান সোমারের ভুল কিক থেকে বল পেয়ে শট নেন লুকা মদ্রিচ। তবে তার প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ধীরে ধীরে ম্যাচে ফেরে ইন্টার। মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে পড়লেও মিলানের অধিনায়ক ও গোলরক্ষক মাইক মেনিয়ানের কাছে পরাস্ত হন হেনরিখ খিতারান। মেনিয়ানের সেই গুরুত্বপূর্ণ সেভের মাত্র ৭৮ সেকেন্ড পরই গোল পেয়ে যায় মিলান। ইউসুফ ফোফানার নিখুঁত থ্রু পাস ধরে বক্সে ঢুকে জোরালো শটে বল জালে পাঠান ইকুয়েডরিয়ান ডিফেন্ডার এস্তুপিনান।

গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ইন্টার। কয়েকটি ভালো সুযোগ পেলেও গোল আদায় করতে পারেননি। যোগ করা সময়ে ডিমারকোর একটি ক্রস থেকে বল জালে গেলেও কর্নার নেওয়ার আগেই ফাউলের বাঁশি বাজানোয় সেটি বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত এক গোলের লিড ধরে রেখে গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করে মিলান।

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি