হোম > খেলা > ফুটবল

সেমিফাইনালের আগে প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দল। মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের টার্ফ মাঠে আজ নিবিড় অনুশীলন সম্পন্ন করেছে বাংলাদেশের যুবারা। গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে কোচিং স্টাফরা খেলোয়াড়দের নিয়ে আলাদা আলাদা বিশেষ সেশন পরিচালনা করছেন।

অনুশীলনে টেকনিক্যাল দক্ষতা, পজিশনিং, ম্যাচ পরিস্থিতি বিশ্লেষণ এবং দলগত সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি খেলোয়াড়কে নিজ নিজ ভূমিকায় আরও পরিপূর্ণ করে তুলতে নিবিড়ভাবে কাজ করছেন কোচরা। দলের ভেতরে আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব স্পষ্ট। সেমিফাইনাল ম্যাচকে সামনে রেখে খেলোয়াড়দের মধ্যে জয়ের দৃঢ় প্রত্যয় লক্ষ্য করা যাচ্ছে। সবাই নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছেন।

দলের অন্যতম তারকা ও প্রবাসী খেলোয়াড় রোনান বেঞ্জামিন সুলিভান বলেন, ‘আমি মনে করি আমরা দল হিসেবে জিতব। ম্যাচটা কঠিন হবে, তবে শেষ পর্যন্ত আমরা জয় নিয়েই মাঠ ছাড়ব বলে বিশ্বাস করি। আমি মনে করি, ম্যাচে আমরা দুই গোলে জিতব। সেটাই আমার ধারণা।’

আগামী ১ এপ্রিল (বুধবার) সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।

কোবি ব্রায়ান্টকে শ্রদ্ধা, বার্সার জার্সিতে নতুন চমক

বিশ্বকাপে ‘দমন-পীড়নের’ আশঙ্কা অ্যামনেস্টির

রাফিনহার পর ভিনির চোট, চিন্তার ভাঁজ আনচেলত্তির কপালে

সিঙ্গাপুর ম্যাচে নির্ভুল ফুটবল চায় বাংলাদেশ

টিভির পর্দায় আজকের যত প্রীতি ম্যাচ

অ্যাজতেকায় ফুটবল উৎসব, বাইরে বিক্ষোভ

শিরোপা জিততে চান সুলিভান ব্রাদার্স

শিরোপা বাতিল, তবুও সেনেগালের ট্রফি প্যারেড

প্লে-অফ উতরানোর লড়াইয়ে ছয় দল

স্পেন, জার্মানি, নেদারল্যান্ডসের জয়