হোম > খেলা > ফুটবল

টিভি ও অনলাইনে যেভাবে দেখবেন চ্যাম্পিয়নস লিগ ফাইনাল

স্পোর্টস ডেস্ক

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আজ। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবং ইংলিশ জায়ান্ট আর্সেনাল। ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই ম্যাচটি বাংলাদেশেও সরাসরি দেখা যাবে টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে।

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস নেটওয়ার্ক। বাংলাদেশে যারা কেবল বা ডিটিএইচ সংযোগের মাধ্যমে সনি স্পোর্টস চ্যানেল দেখে থাকেন, তারা টিভিতেই সনি স্পোর্টস টু-তে উপভোগ করতে পারবেন ইউরোপ সেরার এই মহারণ।

এছাড়া অনলাইন দর্শকদের জন্য রয়েছে সনি লিভ অ্যাপ। মোবাইল, ট্যাব কিংবা স্মার্ট টিভিতে সনি লিভের মাধ্যমে ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে। উয়েফার সম্প্রচার অংশীদারদের তালিকাতেও বাংলাদেশের জন্য সনি এবং ট্যাপম্যাডের নাম উল্লেখ করা হয়েছে।

হাঙ্গেরির বুদাপেস্টে পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত হবে এবারের ফাইনাল। বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।

দীর্ঘদিনের অপেক্ষার পর প্রথমবারের মতো ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নামবে আর্সেনাল। অন্যদিকে টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে খেলবে পিএসজি। ফলে ফুটবলপ্রেমীদের জন্য রোমাঞ্চকর এক রাত অপেক্ষা করছে।

সালাহর কাঁধে মিশরের স্বপ্ন, বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা

রিয়ালের পুনর্জাগরণের দায়িত্ব মরিনহোর কাঁধে, বলছে বিবিসি

ইউরোপের সিংহাসনের লড়াইয়ে আর্সেনাল-পিএসজি

ভারতের বিপক্ষে জয় মানেই বাড়তি আনন্দ, বলছেন শামসুন্নাহার

আর্জেন্টিনার স্কোয়াড নিয়ে বিশ্লেষণ, তিন তারকার বিদায়ে আবেগাক্রান্ত মাশরাফি

ব্রাজিল পারবে ২৪ বছরের দুঃখ ঘুচাতে?

মেসিকে নিয়েই আর্জেন্টিনাকে ভয় পাচ্ছেন ভিনিসিয়ুস

‘রোনালদো না খেললেই পর্তুগাল সবচেয়ে ভয়ংকর’

দুই-তিন সপ্তাহ মাঠের বাইরে নেইমার, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

অভিজ্ঞতা আর তরুণদের মিশেলে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড