হোম > খেলা > ফুটবল

ইতালিকে 'না' বললেন গার্দিওলা, আজ্জুরিদের কোচ খোঁজায় নতুন ধাক্কা

স্পোর্টস ডেস্ক

ইতালির জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার প্রস্তাব শেষ পর্যন্ত ফিরিয়ে দিয়েছেন পেপ গার্দিওলা। দীর্ঘ আলোচনা ও ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) আগ্রহ সত্ত্বেও স্প্যানিশ এই কোচ আপাতত জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন না। পরিবারকে সময় দেওয়ার সিদ্ধান্তকেই প্রাধান্য দিয়েছেন তিনি।

বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর নতুন করে দল গঠনের লক্ষ্যে বিশ্বসেরা কোচদের দিকে নজর দেয় এফআইজিসি। টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি প্রকাশ্যেই জানিয়েছিলেন, কার্লো আনচেলত্তি ও পেপ গার্দিওলা—দুজনের সঙ্গেই যোগাযোগ করা হয়েছে। তবে ব্রাজিলের দায়িত্বে থাকা আনচেলত্তি থাকতে চাওয়ায় ইতালির নজর যায় গার্দিওলার দিকে।

শুক্রবার ইতালীয় সংবাদ সংস্থা এএনএসএ জানায়, গার্দিওলা ইতালির কর্মকর্তাদের নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। প্রস্তাবটি তাকে আকৃষ্ট করলেও শেষ পর্যন্ত পরিবারকে দেওয়া প্রতিশ্রুতি এবং কোচিং থেকে কিছুদিন বিরতি নেওয়ার পরিকল্পনাকেই গুরুত্ব দিয়েছেন তিনি। ফলে ইতালির জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন না সাবেক ম্যানচেস্টার সিটি কোচ।

জানা গেছে, ম্যানচেস্টার সিটিতে টানা ১০ বছর দায়িত্ব পালনের পর গার্দিওলা এখন ফুটবল থেকে সাময়িক বিরতি নিয়ে ব্যক্তিগত জীবন ও পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। এই মুহূর্তে নতুন কোনো ক্লাব বা জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পরিকল্পনা তার নেই।

গার্দিওলার না বলার পর ইতালির সামনে এখন নতুন কোচ খোঁজার চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে উঠেছে। ইতালীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আন্দ্রেয়া পিরলো, আন্তোনিও কন্তে এবং রবার্তো মানচিনির নাম বিকল্প হিসেবে বিবেচনায় রয়েছে। তবে মালদিনি জানিয়েছেন, তাড়াহুড়ো করে নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনার সঙ্গে মানানসই সেরা প্রার্থীই বেছে নিতে চায় ফেডারেশন।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ২০১৮, ২০২২ ও ২০২৬—টানা তিনটি বিশ্বকাপেই খেলতে পারেনি। ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দলকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যেই বিশ্বমানের কোচ আনার চেষ্টা করছিল এফআইজিসি। তবে গার্দিওলার সিদ্ধান্তে সেই পরিকল্পনায় আপাতত বড় ধাক্কাই খেল আজ্জুরিরা।

হারের বৃত্তেই আটকে রইল রিয়াল

মেসিকে রাজকীয় বিদায় দেবে বার্সেলোনা

মার্তিনেজের জোড়ায় রোমার মাঠে হার এড়াল ইন্টার

রাফিনিয়ার হ্যাটট্রিকে বার্সার সাতে সাত

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

ব্রাইটনের কাছে বিধ্বস্ত হয়ে জয়রথ থামল আর্সেনালের

অনুশীলনে গানের সুরে ট্রফি জয়ের নতুন রসায়ন

‘বিশ্বকাপের সেরা ছিলেন মেসিই’

আরামবাগের শেষ মিনিটে গোলে জয়বঞ্চিত কিংস

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা, নেই নাহিদ-তাসকিন