হোম > খেলা > ফুটবল

রোনালদোই পর্তুগালের সবচেয়ে বড় ‘ব্র্যান্ড’

স্পোর্টস ডেস্ক

ফুটবল মাঠের পারফরম্যান্সের বাইরেও ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের জন্য বড় এক সম্পদ—এমনটাই মনে করেন দেশটির অর্থনীতি ও আঞ্চলিক সংহতি বিষয়ক মন্ত্রী ম্যানুয়েল কাস্ত্রো আলমেদা। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে রোনালদোর চলে যাওয়াকে ঘিরে যখন আলোচনা-সমালোচনা চলছে, তখন তাঁর পক্ষেই কথা বললেন এই মন্ত্রী।

পর্তুগিজ সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আলমেদা বলেন, বিশ্বজুড়ে পর্তুগালের পরিচিতি বাড়াতে রোনালদোর অবদান অসাধারণ। তাঁর ভাষায়, ‘অনেক মানুষ শুধু ক্রিশ্চিয়ানো রোনালদোর কারণেই পর্তুগালকে চেনে।’ দেশের ভাবমূর্তি ও ‘ব্র্যান্ড পর্তুগাল’-এর মূল্য বাড়াতে রোনালদোকে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে দেখছেন তিনি।

মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে পর্তুগালের প্রচার ও মর্যাদা বৃদ্ধিতে রোনালদোর প্রভাব এতটাই বড় যে তাঁকে দেশের সবচেয়ে পরিচিত প্রতিষ্ঠানের সঙ্গেও তুলনা করা যায়। তাই এই তারকার সম্ভাবনা থেকে পর্তুগালের ভবিষ্যতেও লাভবান হওয়া উচিত বলে মনে করেন তিনি।

তবে জাতীয় দলের কোচ হোর্হে জেসুসের সঙ্গে রোনালদোর সাম্প্রতিক বিরোধ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আলমেদা। ফুটবলীয় সিদ্ধান্ত নেওয়ার মতো বিশেষজ্ঞ তিনি নন জানিয়ে বিষয়টি এড়িয়ে যান।

মেসিকে ভালোবাসায় ভরিয়ে দেব, অনেক চুমু দেব: মার্তিনেজ

রোনালদোই পর্তুগালের জাতীয় দল, আমাদের ফুটবল এবং দেশের সবচেয়ে বড় প্রতীক: ফার্নান্দেজ

মনুমেন্তালে এক অবিস্মরণীয় দিনের অপেক্ষায় স্কালোনি

চেক প্রজাতন্ত্রকে হারিয়ে স্পেনের হ্যাটট্রিক জয়

মেসির হাসিমুখের বিদায় দেখতে চান মার্টিনেজ

ক্রোয়েশিয়াকে গোলের বন্যায় ভাসাল ইংল্যান্ড

মেসির বিদায়ের আগে ৭ গোলের উৎসব আর্জেন্টিনার

ছোট পর্দায় আর্জেন্টিনার প্রীতি ম্যাচের সঙ্গে থাকছে নেশন্স লিগের রোমাঞ্চ

ভারতের জালে ব্রাজিলের চার গোল

ছোট পর্দায় আজ রাতে নেশনস লিগের যত ম্যাচ