হোম > খেলা > ফুটবল

বার্সেলোনায় হবে মিশর-স্পেন ম্যাচ

স্পোর্টস ডেস্ক

কাতারের রাজধানী দোহায় মাঠে গড়ানোর কথা ছিল মিশর-স্পেন প্রীতি ম্যাচ। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে সেখানে আপাতত কোন ম্যাচ আয়োজন সম্ভব নয়। ফলে বাতিল করা হয়েছিল প্রীতি ম্যাচটি। শেষ পর্যন্ত বাতিলের সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ভেন্যু বদলে ম্যাচ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) নিশ্চিত করেছে, দোহার বদলে ম্যাচ বার্সেলোনায় অনুষ্ঠিত হবে।

কাতারের দোহায় আগামী ৩১ মার্চ ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু গত বুধবার ইএফএ জানায়, ‘সাংগঠনিক কারণে’ ম্যাচটি হবে না। মূলত মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণেই ম্যাচটি আয়োজন করা সম্ভব হচ্ছিল না।

তবে বিশ্বকাপ প্রস্তুতিকে ভাবনায় রেখে দুই দেশই ম্যাচটি খেলতে মরিয়া ছিল। ফলে সব ঝামেলা মিটিয়ে ম্যাচটি মাঠে গড়াচ্ছে। মিশরের মতো স্পেনও নিশ্চিত করেছে ম্যাচটি বার্সেলোনায় আয়োজন করা হবে।

এর আগে আরও একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে মিশর। সৌদি আরবের বিপক্ষে এই ম্যাচটিও দোহায় আয়োজিত হওয়ার কথা ছিল। এই ম্যাচের ভেন্যুও বদল করা হয়েছে। এই ম্যাচটি আয়োজিত হবে জেদ্দায়। আগামী ২৬ মার্চ অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।

ভিয়েতনাম সফরের দল ঘোষণা, ফিরলেন বিশ্বনাথ

বিশ্বকাপ নয়, যুক্তরাষ্ট্রকে বয়কট করবে ইরান

এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্সের প্রীতি ম্যাচের দলে ফিরেছেন দেম্বেলে

নিষিদ্ধ না করে ইসরাইলকে শুধু জরিমানা করল ফিফা

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

কেইন ম্যাজিকে আটালান্টাকে গোল বন্যায় ভাসাল বায়ার্ন

সালাহর গোলের ফিফটি, শেষ আটে লিভারপুল

৯০০ গোলের মাইলফলকে মেসি, ড্র করে বিদায় নিল মিয়ামি

নিউক্যাসলের জালে ৭ গোল, কোয়ার্টার ফাইনালে বার্সা

নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়া-জাপান ফাইনাল