হোম > খেলা > ফুটবল

ইনফান্তিনোর পাশে দাঁড়াল সংযুক্ত আরব আমিরাত

স্পোর্টস ডেস্ক

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন (ইউএইএফএ)। বিতর্কিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ পরিকল্পনা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংস্থাটি বলেছে, ইনফান্তিনোর নেতৃত্বের ওপর তাদের আস্থা অটুট রয়েছে।

বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব দিয়েছিল ফিফা। তবে উয়েফাসহ বিশ্বের বিভিন্ন ফুটবল ফেডারেশনের তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করতে বাধ্য হন ইনফান্তিনো।

এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে জানায়, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্প প্রত্যাহারের সিদ্ধান্ত আন্তর্জাতিক ফুটবল পরিবারের ঐক্য ও স্বার্থ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

সংস্থাটির সভাপতি শেখ হামদান বিন মুবারক আল নাহিয়ান বলেন, আন্তর্জাতিক ফুটবলের উন্নয়ন, সদস্য দেশগুলোর স্বার্থ সংরক্ষণ এবং বিশ্ব ফুটবল পরিবারকে ঐক্যবদ্ধ রাখে—এমন প্রতিটি উদ্যোগের পাশে থাকবে ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন।

বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে খেলাধুলার উন্নয়ন, সমর্থকদের স্বার্থ এবং আন্তর্জাতিক ফুটবল সম্প্রদায়ের কল্যাণ বিবেচনায় রেখে যেকোনো নতুন প্রস্তাব সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা উচিত।

সবশেষে ফিফা সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি নিজেদের পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করে সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন।

সম্প্রতি বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা ঘিরে উয়েফা, ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এবং আরও কয়েকটি মহাদেশীয় সংস্থা ফিফার নেতৃত্বের সমালোচনা করে। এমনকি ফিফার প্রশাসনিক কাঠামো ও নেতৃত্বের পূর্ণাঙ্গ পর্যালোচনারও দাবি ওঠে। সেই প্রেক্ষাপটে ইউএইর এই সমর্থন ইনফান্তিনোর জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

জয়শূন্য, গোলশূন্য ফুটবল দল

মিয়ানমারের সঙ্গে ড্র করে বিদায় নিল বাংলাদেশের মেয়েরা

মেসি গোল পেলেও জয়ের দেখা নেই মিয়ামির

মেসির শেষ ম্যাচ দেখতে মনুমেন্তালে থাকছেন ডি মারিয়া

বোর্নমাউথের মাঠে লিভারপুলের স্বস্তির জয়

গোলবন্যার ম্যাচে সান্ডারল্যান্ডকে হারিয়ে অপরাজিত সিটি

মেয়েদের টিকে থাকার শেষ লড়াই, প্রতিপক্ষ আজ মিয়ানমার

হারের বৃত্তেই আটকে রইল রিয়াল

মেসিকে রাজকীয় বিদায় দেবে বার্সেলোনা

মার্তিনেজের জোড়ায় রোমার মাঠে হার এড়াল ইন্টার