হোম > খেলা > ফুটবল

বার্সার প্রত্যাবর্তন নাকি নিউক্যাসলের অঘটন

চ্যাম্পিয়নস লিগ

স্পোর্টস ডেস্ক

সেন্ট জেমস পার্ক সফরে গিয়ে হোঁচট খেয়ে এসেছে বার্সেলোনা। কাতালানদের ১-১ গোলে রুখে দিয়েছে নিউক্যাসল। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো পর্বের প্রথম লেগ শেষে দুদল এখন সমানে সমান। কেউ এগিয়েও নেই আবার কেউ পিছিয়েও নেই। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাকর এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের টিকিট কাটতে আজ মাঠে নামছে বার্সা। নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে কোচ হান্সি ফ্লিকের শিষ্যরা আতিথ্য দেবে প্রতিপক্ষ নিউক্যাসলকে। আজ রাত ১১টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে দুদল।

অন্য ম্যাচে তুর্কি ক্লাব গ্যালাতাসারেকে মোকাবিলা করবে লিভারপুল। শেষ আটে উঠার লক্ষ্য নিয়ে অ্যানফিল্ডে খেলবে দুদল। প্রথম লেগে অবশ্য ১-০ গোলে জিতে এগিয়ে রয়েছে গ্যালাতাসারে। আট শেষ ষোলো পর্বের ফিরতি লেগেও জয়ের ছন্দটা ধরে রাখতে চায় তুরস্কের ক্লাবটি। প্রথম লেগে পিছিয়ে পড়লেও আশা ছাড়েনি দ্য রেড শিবির। আর সেই হারের মধুর প্রতিশোধ নিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লিখতে চায় কোচ আর্নে স্লটের শিষ্যরাও।

ইউরোপের ক্লাব ফুটবলের এলিট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে বায়ার্ন মিউনিখ। শেষ ষোলোর প্রথম লেগে আটালান্টাকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে জার্মানির এ জায়ান্ট ক্লাবটি। আজও মাঠের লড়াইয়ে সেই দুরন্ত পারফরম্যান্সের ছন্দটা ধরে রাখতে চায় বাভারিয়ানরা। কেননা, ফিরতি লেগের ম্যাচটি যে কোচ ভিনসেন্ট কোম্পানির বায়ার্ন খেলবে নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায়। স্বাগতিক দর্শকদের সামনে উজ্জীবিত বায়ার্নের দেখা মিলবে, তাতে কোনো সন্দেহ নেই।

প্রথম লেগে গোল উৎসব করেছে অ্যাটলেটিকো মাদ্রিদও। স্প্যানিশ এ জায়ান্ট ক্লাবটি ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে টটেনহ্যাম হটস্পারকে। আজ ফিরতি লেগের ম্যাচটি খেলতে কোচ ডিয়েগো সিমিওনের দল যাবে টটেনহ্যাম হটস্পারের মাঠ সফরে। লন্ডনের ক্লাবটিতে আরেকটি বড় জয় তুলে নিতে চায় মাদ্রিদের এ ক্লাবটি। তবে ছেড়ে কথা বলবে না স্পার শিবিরও।

টিভির পর্দায় স্পেন ও বেলজিয়ামের বিশ্বকাপ ম্যাচসহ আরও যত খেলা

নদীতে ডুবে ফরাসি ফুটবলারের মৃত্যু

খেলাধুলার সঙ্গে লেখাপড়া-সংস্কৃতি চর্চাতেও পারদর্শী হতে হবে : প্রধানমন্ত্রী

৬৫ হাজারের বেশি স্কুলের অংশগ্রহণে শেষ হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট : মাহদী আমিন

৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড

এবারের বিশ্বকাপে পরাশক্তিদের চ্যালেঞ্জ জানাতে পারে যেসব দল

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী ভিনিসিয়ুস

ভিনিসিয়াসের জাদুকরী গোলে বাঁচল ব্রাজিল, মরক্কো মার্ভেলাস!

ঐতিহ্যের সোনালি আলো আর স্বপ্নের মরু-হাওয়ার দ্বৈরথ

প্যারাগুয়েকে উড়িয়ে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের