হোম > খেলা > ফুটবল

সেমিতে ওঠা বার্সার চোখ ফাইনালে

কোপা দেল রে

স্পোর্টস ডেস্ক

আলবাসেতে দারুণ ইতিহাসটা আগেই গড়ে রেখেছে। তাদের কীর্তিটা সবারই জানা। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে কোপা দেল রে থেকে বিদায় করে চমকে দিয়েছে ফুটবল দুনিয়াকে। কিন্তু এবার বার্সেলোনার বিপক্ষে আর অঘটনের জন্ম দিতে পারল না দ্বিতীয় বিভাগের দলটি। স্প্যানিশ কাপের শেষ আটে আলবাসেতে ২-১ গোলে ধরাশায়ী হয়েছে বার্সার কাছে। শেষ চারে ওঠার লড়াইয়ে বার্সার জার্সি গায়ে গোল এনে দেন লামিনে ইয়ামাল ও রোনালদ আরাউহো। সেমিফাইনালে উঠে বার্সা এবার চোখ রাখছে ফাইনালে।

লড়াইয়ের ৩৯ মিনিটে গ্যালারির নীরবতা ভাঙে অতিথি বার্সা। প্রতিপক্ষের রক্ষণে বলের নিয়ন্ত্রণ নিয়ে নেন মার্কাস রাশফোর্ড। এই ইংলিশ তারকা পাস দেন ফ্রেংকি ডি ইয়ংয়ের কাছে। এ ডাচ ফুটবলার এবার বল ঠেলে দেন ইয়ামালের কাছে। তরুণ স্ট্রাইকার চোখ ধাঁধানো ভলিতে দলকে লিড এনে দেন। আলবাসেতেকে চাপে রেখে বার্সা গোল ব্যবধান দ্বিগুণ করে ৫৬ মিনিটে। রাশফোর্ডের কর্নারে চমৎকার হেডে জালের সন্ধান পেয়ে যান আরাউহো।

ম্যাচের ৮৩ মিনিটে বার্সেলোনার জালে বল জড়ালেও অফসাইডের জন্য গোল থেকে বঞ্চিত হয় আলবাসেতে। তবে চার মিনিট না যেতেই গোলের দেখা পেয়ে যায় স্বাগতিকরা। মোরেনোর দারুণ ডাইভিং হেডে সান্ত্বনার গোল আদায় করে ক্লাবটি।

কঠোর মার্কিন নিষেধাজ্ঞা হুমকির পর ৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান

প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক গ্রেপ্তার

পর্যটনকেন্দ্র চর হেয়ার থেকে বালু উত্তোলনের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

নবীনগরে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও লুটপাটের অভিযোগ

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

২২৪ কেজি গাঁজা ও বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

চিরনিদ্রায় শায়িত রফিক উল্লাহ, এমপির শোক

সার লুটের ঘটনায় তদন্ত কমিটি, ১১৫ বস্তা সার উদ্ধার

পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করবে বীর ইউনিট: সেনাপ্রধান