হোম > খেলা > ফুটবল

মুসলিমবিদ্বেষী স্লোগান নিয়ে ক্ষোভ, কড়া বার্তা দিলেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক

স্পেন-মিশর প্রীতি ম্যাচ ঘিরে গ্যালারিতে ঘটে যাওয়া মুসলিমবিদ্বেষী স্লোগানের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। ধর্মকে উপহাসের উপাদান হিসেবে ব্যবহারকে তিনি অজ্ঞতা ও বর্ণবাদের প্রকাশ হিসেবে আখ্যা দিয়েছেন।

বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্র হলেও মাঠের বাইরের ঘটনাই হয়ে ওঠে আলোচনার কেন্দ্র। ম্যাচ চলাকালে একাধিকবার স্প্যানিশ সমর্থকদের কাছ থেকে মুসলিমবিরোধী স্লোগান শোনা যায়, যা দ্রুতই বিতর্কের জন্ম দেয়।

প্রথমার্ধেই এমন আচরণের পর স্টেডিয়ামের বড় পর্দায় সতর্কবার্তা দেয় কর্তৃপক্ষ। তাতে যেকোনো ধরনের বিদ্বেষমূলক আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করে দ্বিতীয়ার্ধেও একই ধরনের স্লোগান চলতে থাকে।

ঘটনাটির নিন্দা জানিয়েছে স্পেনের ফুটবল কর্তৃপক্ষ এবং জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তেও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। এর মধ্যেই সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান ইয়ামাল।

তিনি বলেন, ‘আমি একজন মুসলিম। গতকাল স্টেডিয়ামে এমন স্লোগান শোনা গেছে—‘যে লাফাবে না, সে-ই মুসলিম’। এটি হয়তো প্রতিপক্ষ দলকে লক্ষ্য করে বলা হয়েছিল, ব্যক্তিগতভাবে আমাকে নয়, তবু একজন মুসলিম হিসেবে এটি অসম্মানজনক’

ইয়ামাল আরও জোর দিয়ে বলেন, ফুটবলে এমন আচরণের কোনো স্থান নেই। তার ভাষায়, ‘ধর্মকে কৌতুক হিসেবে ব্যবহার করা আপনাদের অজ্ঞ ও বর্ণবাদী হিসেবেই তুলে ধরে। ফুটবল উপভোগের খেলা, কাউকে তার বিশ্বাস বা পরিচয়ের জন্য হেয় করার জায়গা নয়।’

শেষে সমর্থকদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বিশ্বকাপে আবার দেখা হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

টিভির পর্দায় ব্রাজিল-নরওয়ের বিশ্বকাপ ম্যাচসহ থাকছে আরো অনেক খেলা

টিভির পর্দায় প্যারাগুয়ে-ফ্রান্স বিশ্বকাপ ম্যাচসহ আরও যত খেলা

ম্যাচটি ছিল অদ্ভুত আর পাগলাটে: রোনালদো

গোলের রাজা, সংকটের ত্রাতা

ইসরায়েলি গোলায় ফিলিস্তিনি ফুটবলার নিহত

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ব্রাজিল ও আর্জেন্টিনার সহায়তা চাইলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

টিভির পর্দায় আর্জেন্টিনা-কেপ ভার্দে বিশ্বকাপ ম্যাচের সঙ্গে টেনিসের রোমাঞ্চ

নরওয়েকে কখনো হারাতে পারেনি ব্রাজিল, কেন?

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

টিভিতে ফ্রান্স-সুইডেনের বিশ্বকাপ লড়াইয়ের সঙ্গে ক্রিকেটের রোমাঞ্চ