হোম > খেলা > ফুটবল

কিংসের সঙ্গে শিরোপার রেসে আবাহনী ও ফর্টিস

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ফুটবল লিগে আজ পিডব্লিউডির বিপক্ষে ২-০ গোলে জিতেছে আবাহনী। এই জয়ে লিগ শিরোপা জয়ের রেসে থাকল তারা। ১৬ ম্যাচ খেলে আবাহনীর অর্জন ৩৪ পয়েন্ট। টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সঙ্গে আবাহনীর পয়েন্ট ব্যবধান মাত্র এক। আবাহনীর সমান ম্যাচ খেলে কিংসের অর্জন ৩৫ পয়েন্ট।

একই দিন অপর ম্যাচে ফর্টিস এফসি ৭-১ গোলে বিধ্বস্ত করেছে ফকিরেরপুলকে। এই বড় জয়ে লিগ শিরোপা রেসে রয়েছে ফর্টিসও। ১৬ ম্যাচ খেলে তাদের অর্জন এখন ৩১ পয়েন্ট। দুই লাল-কার্ডের নাটকীয়তার ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ পুলিশ এফসি। কিংস পয়েন্ট ভাগাভাগি করায় লিগ শিরোপার রেসে ত্রিমুখী লড়াই জমে উঠে।

গাজীপুরের মাঠে আবাহনীর জয়ের নায়ক সুলেমান দিয়াবাতে ও সৈয়দ কাজেম শাহ কিরমানি। ৪৫ মিনিটে দিয়াবাতে গোল করে আবাহনীকে এগিয়ে দেন। ডান দিক থেকে মিরাজুল ইসলামের লম্বা ক্রসে দূরের পোস্টে ফাঁকায় থাকা দিয়াবাতের হেড ড্রপ খেয়ে কাছের পোস্ট দিয়ে জালে জড়ায়। এ নিয়ে চলতি লিগে দিয়াবাতের গোল সংখ্যা দাঁড়াল ১০।

৮২ মিনিটে কাজেম গোল পান। এমেকা ওগবাহর কাটব্যাক থেকে নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করেন তিনি। অপর ম্যাচে পা ওমরের হ্যাটট্রিকসহ চার গোলে বড় জয় পায় ফর্টিস। ৬, ৪৩ ও ৪৫+৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ফর্টিসের এই গাম্বিয়ান ফরোয়ার্ড। তার চতুর্থ গোলটি এসেছে ৮৮ মিনিটে। এছাড়া নাইজেরিয়ান ওকাফোর জোড়া গোল উপহার দেন। এছাড়া নেপালের অনন্ত একটি গোল করেন।

রোনালদোর গোলের সেঞ্চুরি, শিরোপার দুয়ারে আল নাসর

ফুটবলের দায়িত্ব নিচ্ছেন মিকেল না কোলম্যান?

নতুন কুঁড়ি স্পোর্টসে হামজা

এমবাপেকে বিক্রি করতে ৩ কোটির বেশি সমর্থকের স্বাক্ষর, চাপে রিয়াল তারকা

অনুশীলনে হাতাহাতি, শাস্তির মুখে ভালভার্দে-চুয়ামেনি

রোনালদোর শততম লিগ গোলে শিরোপার আরও কাছে আল নাসর

আজ শুরু বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট

৩৭ লাখ টাকা বেতন চান ব্রাজিল কোচ মিকেল

সরকারের কাছে বাফুফের চাওয়া জানালেন সভাপতি

দুই গোলরক্ষককে ছাড়াই থাইল্যান্ডে গেল নারী দল