হোম > খেলা > ফুটবল

নির্বাচক পদে ১৬ আবেদন, সাক্ষাৎকার আজ

স্পোর্টস রিপোর্টার

এক মাসের জন্য দায়িত্বের মেয়াদ বাড়িয়ে গাজী আশরাফ হোসেন লিপুকে আপাতত প্রধান নির্বাচকের পদে রেখে দেওয়া হয়েছে। মেয়াদ শেষে নতুন করে দায়িত্ব প্রকাশে অপারগতা প্রকাশ করায় নতুন নির্বাচকের খোঁজে আছে বিসিবি। শুধু প্রধান নির্বাচক নয়, নির্বাচক প্যানেলের আরো একজনকে যুক্ত করা হবে। সে জন্য বিজ্ঞপ্তি দিয়ে নতুন নির্বাচক খুঁজছে বিসিবি। নির্ধারিত সময়ের মধ্যে ১৬ জন সাবেক ক্রিকেটার নির্বাচক হতে আবেদন করেছেন।

নির্বাচক হতে আগ্রহ প্রকাশ করা ক্রিকেটারদের আজ সাক্ষাৎকার নেবে বিসিবি। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও সহসভাপতি ফারুক আহমেদ। নির্বাচক খোঁজার দায়িত্বে থাকা চার পরিচালক- ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, আবদুর রাজ্জাক ও নাজমুল আবেদিন ফাহিমের কাছে আবেদনকারীরা সাক্ষাৎকার দেবেন।

গাজী আশরাফ হোসেন লিপুর আগে নির্বাচক পদ থেকে সরে দাঁড়ান আবদুর রাজ্জাক। বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার জন্য তিনি নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেন। ফলে লিপুর সঙ্গে দায়িত্বে ছিলেন হাসিবুল হোসেন শান্ত। এতদিন তারা দুজনে দল নির্বাচনের দায়িত্ব পালন করছিলেন। এবার ফের তিন সদস্যের নির্বাচকের প্যানেলে ফিরতে চায় বিসিবি। সে কারণে এ দফায় দুজন নির্বাচককে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি।

ভালভার্দের দুর্দান্ত হ্যাটট্রিকে দাপুটে জয় রিয়ালের

গোলহীন মেসি, ন্যাশভিলের মাঠে গোলশূন্য ড্র মিয়ামির

পিএসজির দাপটে চেলসির বড় হার, বোডোর স্বপ্নযাত্রা অব্যাহত

‘নেইমার হওয়া সত্যিই খুব জটিল’

বিশ্বকাপে খেলবে না ইরান

রিয়াল-সিটির মহারণ রাতে

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় অনিশ্চিত ফিনালিসিমা, কাতার থেকে সরে যেতে পারে ম্যাচ

স্লটের শততম ম্যাচে হারের তিক্ত স্বাদ পেল লিভারপুল

শেষ মুহূর্তের গোলে বার্সাকে বাঁচালেন ইয়ামাল

১১ গোল হজমের টুর্নামেন্টে কী পেল বাংলাদেশ