হোম > খেলা > ফুটবল

আইস্ক্রিনে দেখা যাবে বিশ্বকাপ ফুটবল

স্পোর্টস রিপোর্টার

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে চ্যানেল আই এবং এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিণ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে আইস্ক্রিন।

বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দেশের সব ম্যাচই দর্শকরা উপভোগ করতে পারবেন আইস্ক্রিণে। ম্যাচ সম্প্রচারের পাশাপাশি দর্শকদের জন্য থাকছে নানা ব্যতিক্রমী অনুষ্ঠান ও বিশেষ আয়োজন।

বিশ্বকাপকে ঘিরে চ্যানেল আইয়ের অন্যতম আকর্ষণীয় আয়োজন ‘আই স্ট্রাইকার’। এসএমসি'র ‘মনি বিস্কুট’-এর পৃষ্ঠপোষকতায় নির্মিত এই অনুষ্ঠানে চ্যানেল আইয়ের বিভিন্ন অনুষ্ঠানে আগত অতিথিরা ফুটবল স্ট্রাইকের মাধ্যমে গোল করার চ্যালেঞ্জে অংশ নেবেন। পাশাপাশি বিশ্বকাপ ফুটবল নিয়ে তাঁদের আবেগ, অনুভূতি এবং প্রিয় দল সম্পর্কে কথা বলবেন।

এই আয়োজনের জন্য চ্যানেল আইয়ের প্রধান প্রবেশপথে বিশ্বকাপের বিভিন্ন স্টেডিয়ামের আদলে একটি সুসজ্জিত মিনি ফুটবল মাঠ নির্মাণ করা হয়েছে। সেখানে রয়েছে একটি মিনি গোলপোস্টও।

বিশ্বকাপের উন্মাদনাকে স্মরণীয় করে রাখতে সম্প্রতি এই মিনি মাঠের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, সাবেক ফুটবলার ও কোচ গোলাম সারোয়ার টিপু, তারকা ফুটবলার আবদুল গাফফার, মমিনুল ইসলাম ও বিপ্লব ভট্টাচার্য। অতিথিরা আনুষ্ঠানিকভাবে মাঠটির উদ্বোধন করেন।

এছাড়া বিশ্বকাপ উপলক্ষে চ্যানেল আই নির্মাণ করেছে একটি বিশেষ থিম সং। প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিটে প্রচারিত হবে ঢাকা ব্যাংক পিএলসি'র পৃষ্ঠপোষকতায় সাবেক তারকা ফুটবলারদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান ‘কিক অফ’।

বিশ্বকাপ চলাকালে আরও থাকছে ম্যাচ রিভিউ, ফুটবলারদের অংশগ্রহণে বিশেষ টকশো এবং গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে বিশেষ প্রতিবেদন। চ্যানেল আইয়ের হয়ে এবারের বিশ্বকাপ কভার করবেন দেশের খ্যাতিমান সাংবাদিক মতিউর রহমান চৌধুরী। তিনি প্রতিটি ভেন্যু থেকে ম্যাচের আগে ও পরে খেলার বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণ উপস্থাপন করবেন।

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

‘আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান’—মাহমুদুর রহমান

ইলম ভিশন একাডেমিতে সিরাতুন নবী (স.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

জোরারগঞ্জে ১১ চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ৩

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. আবদুল মঈন খান

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ