হোম > খেলা > ফুটবল

এএফএ প্রধান তাপিয়ার বিরুদ্ধে তদন্তে এফবিআই

স্পোর্টস রিপোর্টার

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ভেতরে চলা নানা অনিয়ম-দুর্নীতির খোঁজে বড় ধরনের অভিযানে নেমেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। ওয়াশিংটন ডিসি ও মায়ামির ফেডারেল প্রসিকিউটরদের সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এই স্পর্শকাতর তদন্তের হাল ধরেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই হাইপ্রোফাইল তদন্তের মূল নকশা বা রূপরেখা তৈরির কাজ শুরু হয়েছিল মূলত ২০২৫ সাল থেকেই।
দলটি বোর্ডের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৩০০ মিলিয়ন ডলারের সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে তদন্তে নেমেছে আমেরিকার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। ব্যাংক-নথিপত্র বলছে, আমেরিকার শীর্ষ পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান সিটি ব্যাংক, সিনোভুস, ব্যাংক অব আমেরিকা, জেপি মরগান ও পিএনসি ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করে অন্তত ২৬০ মিলিয়ন ডলার লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৭ মিলিয়ন ডলার এমন কিছু নামসর্বস্ব কোম্পানিতে পাঠানো হয়েছে, যার উৎস ও গন্তব্য নিয়ে দেখা দিয়েছে চরম ধোঁয়াশা।
এই দীর্ঘমেয়াদি তদন্তের প্রথম বড় পদক্ষেপ হিসেবে ইতোমধ্যেই ব্যবসায়ী গিয়ের্মো তোফোনিকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে টানা তিন ঘণ্টা ধরে চলা এই সেশনে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলো তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও নথি সংগ্রহ করেছে। তবে তোফোনিকে জিজ্ঞাসাবাদ করা হলেও তদন্তকারীদের আসল লক্ষ্য আর্জেন্টিনার ফুটবল নিয়ন্ত্রক সংস্থার বর্তমান সভাপতি ক্লদিও তাপিয়া। তার বিরুদ্ধে ওঠা নির্দিষ্ট কিছু অভিযোগের সত্যতা যাচাই করতেই মূলত এই তৎপরতা।
তদন্তের গভীরতা বাড়াতে মার্কিন প্রশাসন এখন নতুন কৌশল হাতে নিয়েছে। ফুটবলের আঙিনা ছাড়িয়ে এই তদন্তের পরিধি এবার আর্জেন্টিনার রাজনৈতিক মহলেও সম্প্রসারিত হচ্ছে। দেশটির বর্তমান প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই সরকারের বেশ কয়েকজন সাবেক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের তালিকায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে যারা সরকারিভাবে এএফএর কার্যক্রম তদারকি করেছেন কিংবা সংস্থাটির ভেতরের গোপন ও সংবেদনশীল নথিপত্র যাদের নাগালে ছিল, তাদের জবানবন্দি নেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।
মার্কিন বিচার বিভাগের এই কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে, লাতিন আমেরিকার ফুটবলে প্রশাসনিক স্বচ্ছতা আনতে তারা কোনো ছাড় দেবে না। ক্লদিও তাপিয়া এবং সাবেক সরকারি কর্মকর্তাদের এই তদন্ত প্রক্রিয়ায় যুক্ত করার সিদ্ধান্ত আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে এক বড় ধরনের আলোড়ন সৃষ্টি করতে যাচ্ছে। তবে মেসিদের বিশ্বকাপ পারফরম্যান্সে এই ঘটনায় অবশ্য কোনো প্রভাব পড়বে না।

টিভির পর্দায় ফ্রান্স-মরক্কোর বিশ্বকাপ ম্যাচসহ ক্রিকেট রোমাঞ্চ

কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে ইয়ঙ্গি

টিভির পর্দায় আর্জেন্টিনা-মিসরের বিশ্বকাপ ম্যাচসহ থাকছে আরো অনেক খেলা

টিভির পর্দায় পর্তুগাল-স্পেনের বিশ্বকাপ ম্যাচসহ বাংলাদেশের ক্রিকেট খেলা

টিভির পর্দায় ব্রাজিল-নরওয়ের বিশ্বকাপ ম্যাচসহ থাকছে আরো অনেক খেলা

টিভির পর্দায় প্যারাগুয়ে-ফ্রান্স বিশ্বকাপ ম্যাচসহ আরও যত খেলা

ম্যাচটি ছিল অদ্ভুত আর পাগলাটে: রোনালদো

গোলের রাজা, সংকটের ত্রাতা

ইসরায়েলি গোলায় ফিলিস্তিনি ফুটবলার নিহত