হোম > খেলা > ফুটবল

সুরের মূর্ছনায় টরন্টো মাতাবেন বাংলাদেশের সঞ্জয়

তিন আয়োজক দেশে আলাদা উদ্বোধনী

স্পোর্টস ডেস্ক

এ বছর বিশ্বকাপ ফুটবলের আসর বসতে যাচ্ছে তিন দেশে। ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা থেকে। এবার বিশ্বকাপে খেলবে ৪৮ দেশ। বৈশ্বিক আসরে চমক আছে আরো। তিন আয়োজক দেশেই প্রথম ম্যাচ শুরুর আগে আলাদা তিনটি উদ্বোধনী অনুষ্ঠান হবে। এমন ঘোষণাই দিয়েছে ফিফা।

ইতিহাসের বৃহত্তম এ বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ১১ জুন, মেক্সিকো সিটিতে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ফুটবল দুনিয়ার অভিভাবক সংস্থাটি জানিয়েছে, মেক্সিকো সিটির উদ্বোধনী অনুষ্ঠানে সুরের জাদু ছড়িয়ে দেবে গ্র্যামিজয়ী জনপ্রিয় মেক্সিকান পপ ব্যান্ড ‘মানা’। তাদের সঙ্গে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন মেক্সিকান ফোক এবং পপ গায়ক আলেজান্দ্রো ফার্নান্দেজ ও বেলিন্ডা।

মেক্সিকো সিটিতে অনুষ্ঠেয় কনসার্টে ফুটে উঠবে দেশটির সংস্কৃতি। মেক্সিকোর আদিবাসী শিল্পী ও আধুনিক লোকসংগীতের পারফরমাররা উদ্বোধনী অনুষ্ঠানের ঔজ্জ্বল্য বাড়িয়ে দেবেন।

কানাডায় প্রথম ম্যাচ হবে ১২ জুন। টরন্টোতে বসনিয়া-হার্জেগোভিনাকে মোকাবিলা করবে স্বাগতিক দেশটি। মাঠের লড়াই শুরুর আগে গান গাইবেন কানাডিয়ান তারকা অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, অ্যালেসিয়া ক্যারা ও উইলিয়াম প্রিন্স। সুরের মূর্ছনায় মাতাবেন লস অ্যাঞ্জেলেসভিত্তিক বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে সঞ্জয়। এ কনসার্টে বিশ্বকাপ ট্রফিকে মোজাইক নকশায় এক নতুন রূপে তুলে ধরা হবে, যা মূলত কানাডার বৈচিত্র্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিফলন।

একই দিনে লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আরেক আয়োজক যুক্তরাষ্ট্র। এ ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানে দ্যুতি ছড়াবেন আমেরিকান সংগীতশিল্পী কেটি পেরি। তার সঙ্গে পারফর্ম করবেন আটলান্টার জনপ্রিয় র‍্যাপার ফিউচার (নেভাডিয়াস উইলবার্ন)। মিউজিকের জাদু নিয়ে থাকবেন আনিস্তা, লিসা, রেমা ও টাইলা। এ কনসার্টে বিশ্বকাপের বিশালত্ব, লক্ষ্য ও সাংস্কৃতিক প্রভাবকে এক জমকালো আয়োজনের মাধ্যমে তুলে ধরা হবে।

বিশ্বকাপের যৌথ আয়োজন হতে যাচ্ছে এ নিয়ে দ্বিতীয়বার। ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপানে যৌথভাবে বসেছিল বিশ্বকাপের আসর।

জয়ে ফিরল মোহামেডান ও ব্রাদার্স

নেইমারকে রেখেই বিশ্বকাপ পরিকল্পনা ব্রাজিলের

বিশ্বকাপ সম্প্রচার অনিশ্চিত, অন্ধকারে বাংলাদেশি দর্শক

বিশ্বকাপ ফাইনালের এক টিকিটের দাম ৪০ লাখ, ফিফার মূল্যনীতি নিয়ে ক্ষোভ

তিন আয়োজক দেশেই জমকালো অনুষ্ঠানের ঘোষণা ফিফার

তিন কোটির বেশি স্বাক্ষরে ‘এমবাপ্পে হঠাও’ সুরের নেপথ্য

টিভির পর্দায় বাংলাদেশ-পাকিস্তানের টেস্ট ম্যাচসহ ফুটবলের যত খেলা

রোনালদোর গোলের সেঞ্চুরি, শিরোপার দুয়ারে আল নাসর

ফুটবলের দায়িত্ব নিচ্ছেন মিকেল না কোলম্যান?

কিংসের সঙ্গে শিরোপার রেসে আবাহনী ও ফর্টিস