হোম > খেলা > ফুটবল

ফিফার আপত্তিতে জার্সি বদলাল হাইতি

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হওয়ার মাত্র কয়েক দিন আগে বড় এক প্রশাসনিক জটিলতায় পড়েছে হাইতি ফুটবল দল। টুর্নামেন্টের মূল মঞ্চে নামার ঠিক আগমুহূর্তে নিজেদের অফিশিয়াল জার্সির নকশা পরিবর্তন করতে বাধ্য হয়েছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের এই দেশটি। জার্সিতে আঁকা একটি ঐতিহাসিক যুদ্ধের দৃশ্য ফিফার নীতিমালার পরিপন্থী হওয়ায় এই নিষেধাজ্ঞা আসে।
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলা দুটি প্রীতি ম্যাচে হাইতির খেলোয়াড়দের যে জার্সিটি পরে মাঠে নামতে দেখা গিয়েছিল, তাতে দেশটির ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায় ফুটিয়ে তোলা হয়েছিল। জার্সির নকশায় ছিল ১৮০৩ সালের ঐতিহাসিক ‘ব্যাটল অব ভার্তিয়ের’ এর একটি চিত্র। এই ঐতিহাসিক যুদ্ধেই ফরাসি ঔপনিবেশিক বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা লাভ করেছিল হাইতি। জার্সিতে সেই স্বাধীনতাসংগ্রামের দৃশ্যের পাশাপাশি দেশটির জাতীয় পতাকাও সংযুক্ত ছিল।
ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেশটির জন্য এটি অত্যন্ত গর্বের বিষয় হলেও, ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কঠোর নিয়মকানুনের বেড়াজালে আটকে গেছে এই নকশা। ফিফার সরঞ্জামবিষয়ক বিধিমালায় স্পষ্ট উল্লেখ রয়েছে যে; খেলার জার্সি, বুট বা অন্য কোনো ক্রীড়া সরঞ্জামে কোনো ধরনের ‘রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত বার্তা, ছবি কিংবা স্লোগান’ ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
ফিফার নিয়ম অনুযায়ী, জার্সিতে যুদ্ধের এই চিত্রটি রাজনৈতিক বার্তার শামিল। আর এই কারণেই টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে হাইতিকে তাদের জার্সির নকশা বদলে সম্পূর্ণ নতুন ও সাধারণ নকশার জার্সি বেছে নিতে হয়েছে।
বিশ্বকাপের মতো বড় মঞ্চে নিজেদের স্বাধীনতার ইতিহাস তুলে ধরার পরিকল্পনা ভেস্তে গেলেও, মাঠের লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ইতিবাচক পারফরম্যান্স করাই এখন হাইতির মূল লক্ষ্য।

এবারের বিশ্বকাপের প্রথম গোল মেক্সিকোর কিনিয়োনেসের

দুই যুগ পরে মরিনহো ফের রিয়াল মাদ্রিদে

অখ্যাত দেশের ‘বিখ্যাত’ তারকারা

মরক্কো ম্যাচে নেই নেইমার!

আমরা বিশ্বের রাজা নই, বলছেন ইনফান্তিনো

খেলোয়াড় সরবরাহে ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্ব চ্যাম্পিয়ন

বিশ্বকাপে কবে, কার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

‘সবকিছু ফিফার নিয়ন্ত্রণে নয়’, সোমালি রেফারি বিতর্কে ইনফান্তিনো

রোনালদোর ব্যর্থতার রাতেও জয়ের ছন্দে পর্তুগাল

বেলিংহাম-গর্ডনের নৈপুণ্যে আত্মবিশ্বাসী জয় ইংল্যান্ডের