হোম > খেলা > ফুটবল

ব্রাইটনের কাছে হেরে চেলসির বাজে দশা

স্পোর্টস ডেস্ক

একটি সময় ছিল, যখন চেলসি মানেই ছিল শক্তি, গভীরতা আর আধিপত্যের প্রতীক। শতকোটি ডলারের বিনিয়োগে গড়া এই স্কোয়াডকে ঘিরে ছিল ইউরোপজুড়ে ভয় ও সম্মান। কিন্তু এখন সেই ছবিটাই উল্টো। বিশাল এই ফুটবল সাম্রাজ্য যেন ধীরে ধীরে ভেঙে পড়ছে এক তাসের ঘরের মতো। ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে ৩-০ গোলের পরাজয়ের পর চেলসির পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিয়েছে। লিগে টানা পাঁচ ম্যাচে কোনো গোলও করতে পারেনি চেলসি, যা ফিরিয়ে এনেছে ১১৪ বছর আগের স্মৃতি। ১৯১২ সালের পর প্রথমবার কোনো গোল না দিয়ে টানা পাঁচটি লিগ ম্যাচ হারল চেলসি।

ব্রাইটনের বিপক্ষে ম্যাচে চেলসির পারফরম্যান্স ছিল আরো হতাশাজনক। পুরো ম্যাচে মাত্র ছয়টি শট নেয় তারা, যার একটিও ছিল না লক্ষ্যে। ফলাফলই বলে দেয় ম্যাচের চিত্র। তিন মিনিটে কাদিওগলুর গোলে এগিয়ে যায় চেলসি। এক ঘণ্টা আগেই হিনশেলউড ব্যবধান দ্বিগুণ করেন। ইনজুরি টাইমের প্রথম মিনিটে ওয়েলবেক করেন তৃতীয় গোল। এ পরাজয়ের পর চেলসির অবস্থান আরো নড়বড়ে হয়ে গেছে। ৩৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তারা এখন লিগ টেবিলের সপ্তম স্থানে। শীর্ষ পাঁচ থেকে চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার লড়াইয়েও তারা প্রায় পিছিয়ে পড়েছে, যেখানে মৌসুমে বাকি মাত্র চারটি ম্যাচ। অন্যদিকে ব্রাইটন ৩-০ ব্যবধানে জয় নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে এবং ইউরোপীয় প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরো শক্ত করেছে।

ম্যাচ শেষে চেলসি কোচ লিয়াম রোসেনিওর নিজের হতাশা লুকাতে পারেননি। স্কাই স্পোর্টসকে তিনি বলেন, ‘এখন পর্যন্ত এটাই নিকৃষ্ট। এটি খেলার প্রতিটি দিক থেকেই অগ্রহণযোগ্য ছিল, আমাদের এমন মানসিকতা অগ্রহণযোগ্য। আমি বারবার এখানে এসে খেলোয়াড়দের রক্ষা করি। গত রাতের পারফরম্যান্স ক্ষমার অযোগ্য। আমরা যেভাবে গোলগুলো খেয়েছি, যেভাবে ডুয়েল হেরেছি এবং দলে তীব্রতার যে অভাব ছিল—সবকিছুতে এখনই আমূল পরিবর্তন দরকার।’

৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড

এবারের বিশ্বকাপে পরাশক্তিদের চ্যালেঞ্জ জানাতে পারে যেসব দল

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী ভিনিসিয়ুস

ভিনিসিয়াসের জাদুকরী গোলে বাঁচল ব্রাজিল, মরক্কো মার্ভেলাস!

ঐতিহ্যের সোনালি আলো আর স্বপ্নের মরু-হাওয়ার দ্বৈরথ

প্যারাগুয়েকে উড়িয়ে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

বিশ্বকাপের মাঝেই চাঞ্চল্য, ইরান দলের হোটেলের সামনে মরদেহ উদ্ধার

বিশ্বকাপে ভিসার দেয়াল, এবার ঘানার সহ-অধিনায়ককে ঢুকতে দিল না কানাডা!

আজতেকার অশ্রুভেজা রাতে হিমেনেজের প্রত্যাবর্তন

আজ মুখোমুখি কানাডা ও বসনিয়া