হোম > খেলা > ফুটবল

টাইব্রেকারের রোমাঞ্চ শেষে সোসিয়েদাদ চ্যাম্পিয়ন

কোপা দেল রে

স্পোর্টস ডেস্ক

সুযোগ ছিল পাঁচ বছর পর কোনো ট্রফি ঘরে তোলার। ২০১৩ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি ছিল মাদ্রিদের জায়ান্ট ক্লাবটির সামনে। কিন্তু দুর্ভাগ্য শনিবার রাতে সে সুযোগ কাজে লাগাতে পারেনি ডিয়েগো সিমিওনের শিষ্যরা।

অ্যাটলেটিকো মাদ্রিদকে বিপর্যস্ত করে চতুর্থবার কোপা দেল রে-তে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল সোসিয়েদাদ। তাদের ১১তম কোপা দেল রে ট্রফির স্বপ্ন ভেঙে দিয়ে ছয় বছর পর টুর্নামেন্টটির শিরোপা জিতে নিয়েছে সোসিয়েদাদ।

সেভিয়াতে এক্সট্রা টাইমের খেলা শেষে ম্যাচ ২-২ গোলে ড্র হয়। পেনাল্টি শুট আউটে ৪-৩ গোলে চ্যাম্পিয়ন হয়েছে সোসিয়েদাদ। সোসিয়েদাদ গোলকিপার উনাই মারেরো অ্যাটলেটিকো স্ট্রাইকার আলেক্সান্দার সরলথ ও জুলিয়ান আলভারেজকে রুখে দেন। তারপর পাবলো মারিন উঁচু শটে জয়সূচক পেনাল্টিতে উন্মাদনায় মাতান দর্শকদের।

মাওকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ক্ষমা চাইলেন এমবাপ্পে

সাফে এক টিকিটে দুই ম্যাচ, মূল্য এক হাজার টাকা

ব্যালন ডি’অরের ১৩ পুরস্কার, কার হাতে কোন সম্মাননা

টানা তৃতীয়বার সেরা তরুণ ফুটবলার ইয়ামাল

রেকর্ড ব্যালন ডি’অরে বোনমাতির কীর্তিতে ভাগ বসালেন পুতেয়াস

ইয়ামাল-এমবাপ্পেকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন কেইন

রক্ষণ সামলে শিরোপা জিততে চায় বাংলাদেশ

আশায় ছেলেরা, নারী দলের বিদায়

যে কারণে ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে এমবাপ্পে

নাটকীয়তা আর চমকের অপেক্ষায় মঞ্চ