হোম > খেলা > ফুটবল

অবসর ভেঙে জার্মানির বিশ্বকাপ মিশনে নয়ার

স্পোর্টস ডেস্ক

২০২৪ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ শেষে জার্মান জাতীয় ফুটবল দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন ম্যানুয়াল নয়ার। ওই বছরের ২১ আগস্ট গ্লাভসজোড়া তুলে রেখেছিলেন। আনুষ্ঠানিক এক ঘোষণায় আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বলে দিয়েছিলেন তারকা এই গোলরক্ষক।

কিন্তু বিশ্বকাপ সামনে রেখে অবসর ভেঙে জার্মান দলে ফিরেছেন নয়ার। ৪০ বছর বয়সি গোলবারের এই অতন্দ্র প্রহরীকে নিয়ে জার্মানির বিশ্বকাপ দল ঘোষণা করে চমক উপহার দিয়েছেন কোচ ইউলিয়ান নাগলসম্যান। শুধু নয়ারকে ফেরানোর ঘোষণাই দেননি কোচ, তাকে গোলরক্ষক হিসেবে পছন্দের তালিকায় সবার ওপরেই রেখেছেন।


আজ ফ্রাঙ্কফুর্টে এক সংবাদ সম্মেলনে জার্মানির ২৬ সদস্যের দল ঘোষণা করেন নাগলসম্যান। ২০১৪ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের একমাত্র সদস্য হিসেবে কেবল নয়ারই খেলবেন এবারের বিশ্বমঞ্চে। এক যুগ আগের সেই দলের আরেক সদস্য মাটিয়াস গিন্টারের নাম শোনা গেলেও কোচ তাকে ডাকেননি।


সংবাদ সম্মেলনে নাগলসমান জানান, অবসর ভেঙে ফেরা নয়ারই বিশ্বকাপে তার এক নম্বর গোলরক্ষক, ‘মানুয়েল কোন মানের খেলোয়াড় এবং দলের জন্য কী অবদান রাখতে পারেÑতা সবাই জানে। আমরা তাকে এক নম্বর (প্রধান গোলকিপার) হিসেবেই পরিকল্পনা করছি।’


বিশ্বকাপে জার্মানদের নেতৃত্বে থাকবেন ইয়োশুয়া কিমিখ। তার সঙ্গে দলে রয়েছেন উইঙ্গার লিরয় সানে। চোট কাটিয়ে দলে অন্তর্ভুক্ত হয়েছেন বায়ার্ন মিডফিল্ডার জামাল মুসিয়ালা। তবে নিকোলাস ফুলক্রুগ ও রবার্ট আনড্রিখ বিশ্বকাপ দলে ডাক পাননি। চোট নিয়ে আগেই ছিটকে গেছেন ফরোয়ার্ড সার্জ নাবরি ও গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেন।


২০১৮ ও ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল জার্মানি। এবারের বিশ্বকাপে গ্রুপ ‘সি’তে কুরাসাও, আইভরি কোস্ট ও ইকুয়েডরের বিপক্ষে লড়বে তারা। তার আগে ৩১ মে ফিনল্যান্ড এবং ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে চারবারের সাবেক বিশ্বকাপজয়ীরা।

জার্মানির বিশ্বকাপ দল


গোলরক্ষক : ম্যানুয়েল নয়ার, অলিভার বাউমান, আলেকজান্ডার ন্যুবেল।

রক্ষণভাগ : অ্যান্তোনিও রুডিগার, জোনাথন টাহ, নিকো শ্লটারবেক, ভালডেমার আন্টন, ডেভিড রাউম, মালিক থিয়াও, নাথানিয়েল ব্রাউন।

মাঝ মাঠ : ফেলিক্স এনমেচা, পাসকাল গ্রস, ফ্লোরিয়ান ভির্টৎস, জামাল মুসিয়ালা, লিয়ন গোরেৎসকা, অ্যাঞ্জেলো স্টিলার, লেনার্ট কার্ল, নাদিম আমিরি, ইয়োশুয়া কিমিখ, আলেকজান্ডার পাভলোভিচ, জেমি লেভেলিং।

আক্রমণভাগ : কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, লিরয় সানে, নিকোলাস ভোল্টেমাড, মাক্সিমিলিয়ান বায়ার।

সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিসর

প্রথমবার চ্যাম্পিয়নস লিগে অংশ নেবে ঋতুপর্ণার রাজশাহী স্টারস

সাফ মিশনে ব্যাংকক থেকে ভারতের উদ্দেশে নারী দল

বিশ্বকাপ দলে ফিরেই নতুন দুশ্চিন্তা, আবারও চোটে নেইমার

৩০ বছর অপেক্ষার পর অ্যাস্টন ভিলার শিরোপা

অনলাইনে সরাসরি উপভোগ করা যাবে রোনালদোর ম্যাচ

ডরিয়েলটনের হ্যাটট্রিকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন কিংস

রোমাঞ্চ ছড়ানো ফাইনালে এগিয়ে মোহামেডান

বিশ্বকাপের ভিসা নিয়ে শঙ্কায় ইরানের কোচ

নাটকীয়তার পর কিংস অ্যারেনায় ফাইনাল আজ