হোম > খেলা > ফুটবল

বাংলাদেশের নিরাপত্তায় সন্তুষ্ট ভারত

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে ভারত কোচ নওশাদ মুসা জানালেন, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ও আথিতেয়তায় সন্তুষ্ট তারা। ভারতীয় দল নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা বা সমস্যা বোধ করছেন না। অথচ নিরাপত্তাসহ নানা কারণে বাংলাদেশ সফরে আসেনি ভারত ক্রিকেট দল। বাংলাদেশের নিরাপত্তার ব্যবস্থা সম্পর্কে নওশাদ মুসা বলেন, ‘আমাদের সাথে সার্বক্ষণিক সিকিউরিটি অফিসার থাকেন। তিনি আমাদের বলেছেন, একা কোথাও না যেতে। গতকাল (বুধবার) অনুশীলন করেছি, আজ (গতকাল) ম্যাচ খেললাম, কোনো ইস্যু নেই। আমি জানি না, ক্রিকেটের বিষয়টি।’তিনি আরো জানান, ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন থেকেও ভারতীয় দলের প্রতি কোনো বিশেষ বার্তা বা নির্দেশনাও পায়নি ভারত ফুটবল দল। পাকিস্তানের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে ভারত। জয়টি ৫-৬ গোলেও হতে পারত বলে মনে করেন কোচ মুসা। তিনি জানান, পাকিস্তান দল যে বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করবে, সেটি আগে থেকেই জানা ছিল তাদের। মুসার মতে, প্রথমার্ধে পেনাল্টি থেকে পাকিস্তান গোল পেলে ম্যাচের ফলাফল অন্য রকম হতে পারত।

হাসানের ৬ উইকেট, ৩৫৬ রানে অলআউট উইন্ডিজ

ছোট পর্দায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা

জয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

ইতিহাস গড়ে কোমোর ৯ গোল

প্রথমার্ধে গোল না পাওয়ার আক্ষেপ বাংলাদেশের

পাকিস্তানকে হারিয়ে সাফ শুরু ভারতের

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় রোনালদোর

দর্শক-শূন্য জাতীয় স্টেডিয়াম

হালান্ডের গোলে লাইপজিগের মাঠে সিটির জয়

দুইবার এগিয়েও হারল লিভারপুল