হোম > খেলা > ফুটবল

আর্সেনালের সাত মিনিটের ঝড়ে উড়ে গেল লিলে

স্পোর্টস ডেস্ক

গোলের দেখা মিলছিল না ৬০ মিনিটেরও বেশি সময় ধরে। কিন্তু একবার জালের ঠিকানা খুঁজে পাওয়ার পর আর থামানো যায়নি আর্সেনালকে। মাত্র সাত মিনিটের ব্যবধানে তিন গোল করে ফরাসি ক্লাব লিলেকে ৩-০ ব্যবধানে হারিয়েছে মিকেল আরতেতার দল। জুরিয়েন টিম্বার, এবেরেচি এজে ও বুকায়ো সাকার গোলে চ্যাম্পিয়নস লিগে দাপুটে জয় তুলে নিয়েছে গানাররা।

মঙ্গলবার রাতে নিজেদের মাঠে লিলের বিপক্ষে একাদশে পাঁচটি পরিবর্তন নিয়ে খেলতে নামে আর্সেনাল। লিডসের বিপক্ষে আগের ম্যাচে ২-১ গোলের জয়ের পর এই পরিবর্তন এনেছিলেন কোচ আরতেতা। তবে প্রথমার্ধে আক্রমণ সাজালেও গোলের দেখা পায়নি স্বাগতিকেরা। উল্টো লিলের আয়াসে উয়েদার একটি গোল অফসাইডের কারণে বাতিল হওয়ায় স্বস্তি পায় আর্সেনাল।

প্রথমার্ধে গোলের সবচেয়ে ভালো সুযোগগুলোর একটি পেয়েছিলেন ব্রুনো গিমারেস। কাছ থেকে নেওয়া তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়। পরে দূরপাল্লার জোরালো শটও আটকে দেন লিলের গোলরক্ষক বেরকে ওজের। ফলে বিরতিতে দুই দলই গোলশূন্য সমতায় ছিল।

দ্বিতীয়ার্ধেও দীর্ঘ সময় গোলের জন্য অপেক্ষা করতে হয় আর্সেনালকে। অবশেষে ৬০ মিনিট পেরোনোর পর ম্যাচের অচলাবস্থা ভাঙেন টিম্বার। ননি মাদুয়েকের পাস পেয়ে চিপ শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। তাতেই স্বস্তি ফেরে গানারদের শিবিরে।

এরপর বদলি হিসেবে বুকায়ো সাকা, কাই হাভার্টজ ও মার্টিন ওডেগার্ড মাঠে নামলে আর্সেনালের আক্রমণে গতি বাড়ে। ৬৭ মিনিটের দিকে সাকার নিচু ক্রস থেকে বল পেয়ে শট নেন এজে। তাঁর শট এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে যায়। ব্যবধান দাঁড়ায় ২-০।

এরপরও আক্রমণ থামায়নি স্বাগতিকেরা। হাভার্টজের কাটব্যাক থেকে দারুণ এক দলীয় আক্রমণের সমাপ্তি টানেন সাকা। মাত্র সাত মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচের ভাগ্য নিশ্চিত করে ফেলে আর্সেনাল।

রোমাঞ্চ-মহারণের অপেক্ষায় ইউরোপ

শেষ মুহূর্তের গোলে বায়ার্নের জয় কেড়ে নিল ভাইকিং

এক গোল খেয়ে চার গোলের জবাবি জয় বার্সার

ছোট পর্দায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট সিরিজের সঙ্গে থাকছে চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চ

ইনফান্তিনোর ২১ কোটি টাকার গোপন আয়

অবশেষে জয়ের দেখা পেল ব্রাদার্স ও চট্টগ্রাম সিটি

ভয়াল রাতে রোনালদো ম্যাজিক

চ্যাম্পিয়নস লিগে হাইভোল্টেজ লড়াইয়ের রাত

আসিয়ান কাপ ‘ব্যাড লাক’ টুর্নামেন্ট : তাবিথ

এএফসি কোচের লাইসেন্স পেলেন শায়েস্তাগঞ্জের শামীম