হোম > খেলা > ফুটবল

আবেগাপ্লুত জামাল, সুর কৃষ্ণের আক্ষেপ

নতুন ক্রীড়া কার্ড

স্পোর্টস রিপোর্টার

দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় খেলোয়াড়দের নতুন ক্রীড়া কার্ড উপহার দিয়েছে সরকার। প্রাথমিকভাবে নানা সুযোগ-সুবিধা সংবলিত এই ক্রীড়া কার্ডের আওতায় আনা হয়েছে ৫০০ ক্রীড়াবিদকে। প্রথমবারের মতো মাসিক আর্থিক সুবিধার আওতায় এসেছেন ফুটবলাররাও। গতকাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বাসায় এই ক্রীড়া কার্ড হাতে পেয়ে আবেগাপ্লুত হন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে ক্রীড়া কার্ড না পাওয়ায় আক্ষেপ ঝরেছে পেশাদার বক্সার সুর কৃষ্ণ চাকমার।
ক্রীড়া কার্ডকে ‘আমিনুল কার্ড’ হিসেবে আখ্যায়িত করেছেন জামাল। তিনি বলেন, ‘সবাই বলছেন এটি ক্রীড়া কার্ড । আমি বলব এটা আমিনুল কার্ড, কারণ আগে কখনো কেউ খেলোয়াড়দের জন্য এভাবে ভাবেননি, আমিনুল ভাই ভেবেছেন এবং সব খেলোয়াড়ের জন্য করেছেন।’
কার্ড বিতরণের সময় ফুটবলে জামালের অবদান প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘বাংলাদেশের ফুটবল দলে এখন বিশ্বের নানা প্রান্ত থেকে খেলার আগ্রহ প্রকাশ করা হচ্ছে এবং খেলছেও। এটা প্রথম শুরু করেছিলেন জামাল। তাকে দেখে অনেকে এসেছে।’
এদিকে ক্রীড়া কার্ড না পেয়ে হতাশ হয়েছেন অনেকে। এর মধ্যে বক্সার সুর কৃষ্ণ অন্যতম। এই ক্রীড়াবিদ ফেসবুকে আক্ষেপ করে বলেছেন, ‘নানা চড়াই-উতরাই পার করে আজকের এ অবস্থানে আসতে পেরেছি। কিন্তু সরকার মনোনীত ক্রীড়া কার্ড প্রদানের তালিকায় আমার নাম দেখলাম না। ক্রীড়া কার্ড সবচেয়ে দরকার আমাদের মতো পিছিয়েপড়া গেমসের জন্য।’ তিনি আরো বলেন, ‘অনেক গেমসের জাতীয় দলের খেলোয়াড়ও এখনো ক্রীড়া কার্ড পাননি, যারা বছরের পর বছর নীরবে দেশের জন্য লড়ে গেছেন। আমি মনে করি, টাকা অবশ্যই দরকার। কিন্তু টাকার চেয়ে স্বীকৃতি আরো সম্মানের।’

৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড

এবারের বিশ্বকাপে পরাশক্তিদের চ্যালেঞ্জ জানাতে পারে যেসব দল

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী ভিনিসিয়ুস

ভিনিসিয়াসের জাদুকরী গোলে বাঁচল ব্রাজিল, মরক্কো মার্ভেলাস!

ঐতিহ্যের সোনালি আলো আর স্বপ্নের মরু-হাওয়ার দ্বৈরথ

প্যারাগুয়েকে উড়িয়ে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

বিশ্বকাপের মাঝেই চাঞ্চল্য, ইরান দলের হোটেলের সামনে মরদেহ উদ্ধার

বিশ্বকাপে ভিসার দেয়াল, এবার ঘানার সহ-অধিনায়ককে ঢুকতে দিল না কানাডা!

আজতেকার অশ্রুভেজা রাতে হিমেনেজের প্রত্যাবর্তন

আজ মুখোমুখি কানাডা ও বসনিয়া