হোম > খেলা > ফুটবল

সোরলথের হ্যাটট্রিকে উড়ন্ত জয়, শেষ ষোলোয় অ্যাটলেটিকো মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস লিগে দাপুটে জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। নিজেদের মাঠে বেলজিয়ামের ক্লাব ব্রুগকে ৪–১ গোলে হারিয়ে প্লে-অফের দুই লেগ মিলিয়ে ৭–৪ ব্যবধানে জয় পায় স্প্যানিশ জায়ান্টরা।

প্রথম লেগে ৩–৩ ড্র করার পর দ্বিতীয় লেগে ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দিয়েগো সিমিওনের দল। ম্যাচের ২৩তম মিনিটে দলকে এগিয়ে দেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড আলেকজান্ডার সোরলথ। তবে ৩৬ মিনিটে সেট পিস থেকে গোল করে সমতা ফেরায় ব্রুগ, গোলটি করেন হোয়েল ওরদোনিয়েস।

দ্বিতীয়ার্ধে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অ্যাটলেটিকো। ৪৬তম মিনিটে দূরপাল্লার জোরাল শটে দলকে এগিয়ে দেন জনি কারদোসো। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি স্বাগতিকদের হাতে চলে যায়।

শেষ দিকে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন সোরলথ। ৭৬ ও ৮৭ মিনিটে পরপর দুটি গোল করে পূরণ করেন হ্যাটট্রিক এবং নিশ্চিত করেন দলের বড় জয়। চ্যাম্পিয়নস লিগে এটি তার পঞ্চম গোল।

ম্যাচে বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে ছিল অ্যাটলেটিকোই এগিয়ে। দ্বিতীয়ার্ধে ব্রুগকে তেমন কোনো সুযোগ না দিয়ে সহজেই ম্যাচ শেষ করে সিমিওনের শিষ্যরা।

চ্যাম্পিয়ন্স লিগে অঘটন: ইন্টার মিলান-কে বিদায় করে শেষ ষোলোয় বোদো/গ্লিমট

খেলোয়াড়দের মানসিকতায় পরিবর্তন চান বাটলার

‘সুপার সাব’ সেসকোতে উদ্ধার ম্যানইউ

বেতনভুক্ত হবেন হামজা চৌধুরীরা

ফিফা-উয়েফা লালকার্ড দেখছে!

সিডনির গরমের সঙ্গেও লড়ছে মেয়েরা

বেতনের আওতায় আসবেন খেলোয়াড়রা

রিয়ালে কোণঠাসা আর্জেন্টিনার ‘মাস্তান’

নেইমারের স্বপ্নে হোঁচট

রোনালদোর ৫০১, মেসির দুঃস্বপ্ন